1. dailyainerkantho@gmail.com : admin :
প্রেমের টানে চীনা যুবক এখন মাদারীপুরে ,মুসলিম রীতিতে সুমাইয়ার সাথে বিয়ে। - dailyainerkantho
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১১:২১|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

প্রেমের টানে চীনা যুবক এখন মাদারীপুরে ,মুসলিম রীতিতে সুমাইয়ার সাথে বিয়ে।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫,
  • 593 Time View

 

প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন শি তিয়ানজি নামের এক চীনা যুবক। মাদারীপুরের সুমাইয়া আক্তারের সঙ্গে মুসলিম রীতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

রবিবার (২৭ জুলাই) সদর উপজেলার পাচখোলা ইউনিয়নের মহিসেরচর গ্রামের সুমাইয়ার বাড়িতে তাদের বিয়ে সম্পন্ন হয়। ভিন্ন দেশের এই যুগলের চার মাসের প্রেমের সম্পর্ক শেষমেশ পরিণয় পেয়েছে।

জানা গেছে, চার মাস আগে টিকটকের মাধ্যমে পরিচয় হয় সুমাইয়া ও শি তিয়ানজির। পরে তারা নিয়মিত যোগাযোগ রাখতে শুরু করেন উইচ্যাটে। বন্ধুত্ব থেকে সম্পর্ক গড়ায় প্রেমে। অবশেষে ২৪ জুলাই বাংলাদেশে এসে শি তিয়ানজি পরে (২৭ জুলাই) আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন করে এবং মুসলিম শরিয়াত অনুযায়ী সুমাইয়াকে বিয়ে করেন শি তিয়ানজি।

সুমাইয়া আক্তার মাদারীপুর সরকারি মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী এবং উপজেলার মহিসেরচর গ্রামের সাইদুর রহমানের মেয়ে।

সুমাইয়া আক্তার বলেন, ‘শি তিয়ানজি আমাকে প্রচণ্ড ভালোবাসেন। সেই ভালোবাসার টানেই তিনি চীন থেকে বাংলাদেশে এসেছেন।’ পরিবারের সম্মতিতে মুসলিম শরিয়ত মোতাবেক বিয়ে সম্পন্ন হয়েছে।

সুমাইয়া আরো জানান, ভালোবাসার টানে তিনি চীনা ভাষাও শিখেছেন। ভবিষ্যতে স্বামীর সঙ্গে চীনে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেন তিনি।

বিয়ে নিয়ে স্থানীয়দের মাঝেও দেখা গেছে ব্যাপক কৌতূহল ও উৎসাহ। চীনা নাগরিক শি তিয়ানজি বলেন, ‘আমি সুমাইয়াকে ভালোবেসে চীন থেকে এসেছি। সুমাইয়া অনেক ভালো মেয়ে। বাংলাদেশের পরিবেশ আমার খুব ভালো লেগেছে, তবে এদেশে গরম অনেক বেশি। আর ভবিষ্যতে সুমাইয়াকে আমি চীনে নিয়ে যাবো।’

সুমাইয়ার বাবা সাইদুর রহমান বলেন, ‘আমার মেয়ে সুমাইয়া চীনা নাগরিকের সঙ্গে প্রেমের কথা জানালে আমি তাতে সম্মতি দিই এবং যখন ছেলে বাংলাদেশে আসে তখন আমি নিজে ঢাকা গিয়ে নিয়ে আসি এবং মুসলিম শরিয়ত মোতাবেক তাদের বিয়ে সম্পন্ন করি। ছেলে-মেয়ে দুজন সুখে থাকলেই আমরা খুশি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com