1. dailyainerkantho@gmail.com : admin :
বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন!! - dailyainerkantho
৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| বিকাল ৪:৪৬|
শিরোনামঃ
বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন!! ছাতনাই নদীতে মাছ শিকার করতে গিয়ে এক মৎস্য জীবী জেলের মৃত্যু বাঘার আড়ানীতে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই ভুয়া পুলিশ আটক ও গণপিটুনি। সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের জেরে বুটেক্সে ৪ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে আদমদীঘিতে হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ আদমদীঘিতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার!! নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ভোটের মাঠে সক্রিয় মোত্তাকিম চৌধুরী পঞ্চগড়ে এক শিক্ষককে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন থানায় এজাহার দায়ের ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থী হত্যা: প্রধান আসামি শাকিল গ্রেপ্তার!!

বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন!!

মিরু হাসান
  • Update Time : শুক্রবার, আগস্ট ৭, ২০২৬,
  • 12 Time View

 

বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন!!

মিরু হাসান, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ৬ জন প্রাণ হারিয়েছেন। ভোরবেলা কাজ শুরুর মুহূর্তে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা কৃষিশ্রমিকদের ভিড়ে ও বাজারে ঢুকে পড়লে এই দুর্ঘটনা ঘটে।

আজ ভোর আনুমানিক ৫টার দিকে ‘শাহ ফতেহ আলী’ পরিবহনের একটি এসি বাস ঢাকা থেকে নওগাঁর উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বগুড়ার এরুলিয়া এলাকায় পৌঁছালে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বেপরোয়া বাসটি মুহূর্তের মধ্যেই সড়কের পাশে কৃষিকাজে নিয়োজিত দিনমজুর ও স্থানীয় বাজারে তাণ্ডব চালিয়ে উঠে পড়ে। বিকট শব্দে বাসটি আছড়ে পড়লে ঘটনাস্থলেই পিষ্ট হয়ে ৩ জন শ্রমিক মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহায়তায় দ্রুত ২০ থেকে ২৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারাযান আরও ৩ জন। এতে করে মর্মান্তিক এই দুর্ঘটনায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার ও সড়ক যোগাযোগ স্বাভাবিক করার কাজ চালিয়ে যাচ্ছে।##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com