1. dailyainerkantho@gmail.com : admin :
বাংলার বাঘিনী কন্যা ফুটবলার ঋতুপর্ণার মায়ের উন্নত চিকিৎসার দাবি বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির - dailyainerkantho
২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| সকাল ১০:২০|
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ট্রাকচালক আটক অপপ্রচারের প্রতিবাদে তেঁতুলিয়া দেবনগর ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী ও খাদ্যবান্ধব ডিলারের সংবাদ সম্মেলন ঠাকুরগাঁও-১ আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে যাচ্ছে ব্যালট ও সরঞ্জাম তাহেরপুরে পুকুর খননের সংবাদ প্রকাশের পরে উপজেলা প্রশাসনের অভিযান, ১জনের কারাদন্ড  আদমদীঘিতে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের অনুদানের চেক বিতরণ বগুড়ায় ধর্ষণচেষ্টার দায়ে দুজনের সশ্রম কারাদণ্ড সান্তাহারে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আলমডাঙ্গার সাবেক ওসি বিপ্লব কুমার নাথ বরিশাল থেকে গ্রেপ্তার, মাগুরায় প্রেরণ রাণীশংকৈলের ভাওলারহাটে ট্রাক থেকে ৬৫০০ পিস ইয়াবা উদ্ধার, চালক আটক। তেলিয়াপাড়া চা বাগানে পুলিশের অভিযান, ১০৪ পিস মাদক ‘স্কুপ’ উদ্ধার

বাংলার বাঘিনী কন্যা ফুটবলার ঋতুপর্ণার মায়ের উন্নত চিকিৎসার দাবি বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, জুলাই ৫, ২০২৫,
  • 144 Time View

ঢাকা, ৫ জুলাই ২০২৫, শনিবারঃ
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব অ্যাডভোকেট সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন এক যৌথ বিবৃতিতে বাংলার গর্ব, জাতীয় নারী ফুটবল দলের সাহসী কন্যা ঋতুপর্ণা চাকমার অসুস্থ মায়ের উন্নত চিকিৎসার দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

নেতৃবৃন্দ বলেন, ঋতুপর্ণা শুধু একজন ক্রীড়াবিদ নন, তিনি বাংলার সম্ভ্রম, সম্মান ও আত্মবিশ্বাসের প্রতীক। তাঁর মা বর্তমানে গুরুতর অসুস্থ। একজন জাতীয় ক্রীড়াবিদের পরিবারের প্রতি রাষ্ট্রের বিশেষ দায়িত্ব রয়েছে। তাই তাঁর মায়ের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার রাষ্ট্রের পক্ষ থেকে বহন করা নৈতিক ও মানবিক দায়িত্ব।

তারা আরও বলেন, বাংলাদেশের নারী ফুটবল আজ আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত। এই কৃতিত্বের পেছনে ঋতুপর্ণার মতো খেলোয়াড়দের অসামান্য অবদান রয়েছে। এইসব জাতীয় সম্পদ রক্ষায় সরকারকে এগিয়ে আসতে হবে।

যৌথ বিবৃতিতে অবিলম্বে ঋতুপর্ণার মায়ের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা, ক্রীড়া মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com