1. dailyainerkantho@gmail.com : admin :
বাগেরহাটের মোংলায় বাস খাদে পড়ে নিহত ২, আহত ৭ - dailyainerkantho
৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১১:২৩|
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা, আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষিচিত্র!! ছিনতাই হওয়া অটো ফিরে পেয়ে খুশি রামকৃষ্ণ!! রাজশাহীতে দুই সাংবাদিককে কুপিয়ে জখম: সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন বারহাট্টায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্টের অভিযোগ: বগুড়ায় এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে মামলা নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম

বাগেরহাটের মোংলায় বাস খাদে পড়ে নিহত ২, আহত ৭

বাগেরহাট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫,
  • 144 Time View

বাগেরহাটের মোংলা-খুলনা মহাসড়কের তেতুলিয়া ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

নিহতরা বাসের যাত্রী বলে জানা গেছে। আহতদের মধ্যে বাস ও মোটরসাইকেলের আরোহীরা রয়েছেন। আহতদের উদ্ধার করে ঝনঝনিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. এমরান হোসেন জানান, খুলনাগামী একটি যাত্রীবাহী বাস তেতুলিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাতটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাস চালক হঠাৎ ব্রেক করলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।

তিনি আরও জানান, দুর্ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী মারা যান এবং গুরুতর আহত হন সাতজন। আহতদের মধ্যে কয়েকজন মোটরসাইকেল আরোহী ছিলেন, যারা সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে মোংলায় যাচ্ছিলেন।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিস ও পুলিশ পরিচয় শনাক্তে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com