1. dailyainerkantho@gmail.com : admin :
বাগেরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপন - dailyainerkantho
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৬:২০|
শিরোনামঃ
নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান

বাগেরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপন

বাগেরহাট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫,
  • 113 Time View

বাগেরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) ভোরে জেলার বিভিন্ন স্থানে দূল্নীতিবিরোধী ব্যানার প্রদর্শন করার মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। পরে সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা ও দুদক পাতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে এই দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন।

উদ্বোধন শেষে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন-দুদক বাগেরহাট জেলা কার্যালয়ের আয়োজনে একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে খুলনা-বাগেরহাট মহাসড়কে শেষ হয়।পরে পরে সেখানে দূর্নীতি বিরোধী মানববন্ধন করা হয়। ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগ, বাগেরহাটের উপ-পরিচালক ডা. মোঃ ফখরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মমিনুর রজমান, দুদকের উপ-পরিচালক মোশাররফ হোসেন, দূর্নীতি প্রতিরোধ কমিটি-দুপ্রকের সভাপতি অধ্যাপক মোস্তাহিদুল আলম রবি, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান প্রমুখ।
র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভায় বাগেরহাটের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন শ্রেনি পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com