1. dailyainerkantho@gmail.com : admin :
বাগেরহাটে পরিবেশ বান্ধব পন্য নিয়ে “গ্রীন ইনোভেশন ফেয়ার” - dailyainerkantho
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৯:১৮|
শিরোনামঃ
নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান

বাগেরহাটে পরিবেশ বান্ধব পন্য নিয়ে “গ্রীন ইনোভেশন ফেয়ার”

বাগেরহাট জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, নভেম্বর ৫, ২০২৫,
  • 167 Time View

বাগেরহাটে পরিবেশ বান্ধব পন্য উৎপাদনকারী উদ্যোক্তাদের নিয়ে “গ্রীন ইনোভেশন ফেয়ার” অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৫ নভেম্বর) বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতা ও বাধন মানব উন্নয়ন সংস্থার আয়োজনে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপি এই মেলার আয়োজন করা হয়।

বাধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম ‎মন্জুরুল হাসান মিলন এর সভাপতিত্বে মেলা শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মমিনুর রহমান। আরও বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক ড.মনির হোসেন, যুবউন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহরাব হোসেন, বিসিক উপ ব্যবস্থাপক মোঃ শরীফ হোসেন, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুজ্জামান, সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তফা গিয়াস উদ্দিন, সদর উপজেলা কৃষি অফিসার তন্ময় দত্ত, এ্যাকশান এইড বাংলাদেশের সিনিয়ার অফিসার মাহিনুর
রহমান, ডিস্ট্রিক পলিসি ফোরামের সভাপতি বাবুল সরদা প্রমুখ।

মেলায় পরিবেশ বান্ধব পন্য তৈরির ১০টি প্রতিষ্ঠান তাদের স্টলে নারকেলের ছোবড়ার তৈরি পাখির বাসা, কচুরিপানার তৈরি ব্যাগ, শোপিচসহ ৫০টির বেশি অর্গানিক পন্য প্রদর্শন করেন। মেলায় ব্যবসায়ী প্রতিনিধি,বিভিন্ন বাজার কমিটির সদস্যবৃন্দ, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, তরুণ উদ্যোক্তা ও বাঁধনের বিভিন্ন গ্রুপের ২০০ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com