1. dailyainerkantho@gmail.com : admin :
বাগেরহাটে পিঠা উৎসব অনুষ্ঠিত - dailyainerkantho
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৯:১৭|
শিরোনামঃ
নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান

বাগেরহাটে পিঠা উৎসব অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি
  • Update Time : বুধবার, নভেম্বর ৫, ২০২৫,
  • 148 Time View

বাগেরহাটে তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সকালে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।

এসময়, মহিলা বিষয়ক অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক সাহেলা পারভীন, জেলা প্রশাসনের সহকারি কমিশনার জুলফিকার আদনান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামানসহ উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।

মেলায় ৬টি স্টলে পান পিঠা, সেমাই পিঠা, কুলি পিঠা, জামাই পিঠা, ডালের বড়া, চিতই, দুধ চিতই, ভেজা চিতইসহ অন্তত ৫০ প্রকারের পিঠার পশা সাজিয়ে বসেছিলেন উদ্যোক্তারা। এর পাশাপাশি আচার, পায়েশ, হাতে তৈরি পোশাক ও রুপ চর্চার পন্য প্রদর্শন করা হয়। এমন আয়োজন নতুন উদ্যোক্তা তৈরিতে ভূমিকা পালন করবে বলে জানান মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহেলা পারভীন।

তিনি বলেন, বাগেরহাটে অনেক নারী উদ্যোক্তা রয়েছে। যাদের কাছে ভাল আইডিয়া রয়েছে, পাশাপাশি নিজেদের তৈরি পন্য রয়েছে। কিন্তু প্রচার-প্রচারণার অভাবে তারা পন্য বিক্রি করতে পারছে না। এজন্যই মূলত আমরা উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব আয়োজন করেছে। এর মাধ্যমে যেমন তাদের বিক্রি বাড়বে, আবার নতুন উদ্যোক্তাও সৃষ্টি হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com