1. dailyainerkantho@gmail.com : admin :
বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন - dailyainerkantho
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১০:০৬|
শিরোনামঃ
নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান

বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

বাগেরহাট প্রতিনিধি
  • Update Time : শনিবার, নভেম্বর ১, ২০২৫,
  • 135 Time View

বাগেরহাটে, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, র‌্যালী ও আলোচনা সভার মধ্য ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (০১ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে একটি র‌্যালী বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালীটি পুনরায় একই স্থানে শেষ হয়। পরে জেলা সমবায় কর্মকর্তা এস এস আনিসুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মুমিনুর রহমান।

এসময় অণ্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান মো: ইয়ামিন আলী, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার মোঃ আদনান জুলফিকার, সমবায়ী আবুল কালাম আজাদ বুলু, হাসিবুর রহমান প্রমুখ।

র‌্যালী ও আলোচনা সভায় জেলা সদর ও বিভিন্ন উপজেলা থেকে আসা সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায়, সমবায়ের গুরুত্ব ও সমবায়ের নামে অবৈধ ব্যাংকিং ব্যবসার কুফল আলোচনা করা হয়। দিবসটির এবারের প্রতিপাত্য ছিল সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com