1. dailyainerkantho@gmail.com : admin :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে অভিনন্দন ও স্বাগতম জানিয়েছেন খতীবে বাঙ্গাল হযরত মাওলানা জুনায়েদ আল হাবীব - dailyainerkantho
৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৩:১০|
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা, আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষিচিত্র!! ছিনতাই হওয়া অটো ফিরে পেয়ে খুশি রামকৃষ্ণ!! রাজশাহীতে দুই সাংবাদিককে কুপিয়ে জখম: সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন বারহাট্টায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্টের অভিযোগ: বগুড়ায় এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে মামলা নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে অভিনন্দন ও স্বাগতম জানিয়েছেন খতীবে বাঙ্গাল হযরত মাওলানা জুনায়েদ আল হাবীব

আতিকুর রহমান কামালী
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫, ২০২৫,
  • 206 Time View

আতিকুর রহমান কামালী : ২৪ ডিসেম্বর ২০২৫ঈ. বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনের জমিয়ত ও বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খতীবে বাঙ্গাল হযরত মাওলানা জুনায়েদ আল হাবীব বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার যে কয়জন ব্যাক্তির উপর সর্বাধিক নির্যাতন করেছেন, তাদের মধ্যে অন্যতম একজন হলেন জনাব তারেক রহমান, বিগত দীর্ঘ ১৭টি বছর তাকে প্রিয় মাতৃভূমি এবং আপনজন থেকে দূরে রাখা হয়েছে।

খতীবে বাঙ্গাল বলেন, দীর্ঘ প্রতিক্ষার পর আজকে তিনি দেশের মাটিতে প্রত্যাবর্তন করছেন, আমরা তাকে অভিনন্দন এবং স্বাগতম জানাই। আমরা প্রত্যাশা করি তিনি ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরী হিসেবে কাজ করে যাবেন।

তিনি আরও বলেন— আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, তিনি যেন তারেক রহমানকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ-জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। তার প্রজ্ঞা ও নেতৃত্বে বাংলাদেশে ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার ও মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে—এটাই আমাদের দৃঢ় বিশ্বাস।

আল্লামা জুনায়েদ আল হাবিব আশা প্রকাশ করে বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অচলাবস্থা দূর হবে এবং একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনের পথ আরও সুগম হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com