1. dailyainerkantho@gmail.com : admin :
বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা কনসালটেশন কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নে লাগাতার অবস্থান কর্মসূচির তৃতীয় দিনে প্রেসক্লাবের সামনে - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৭:৩৩|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা কনসালটেশন কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নে লাগাতার অবস্থান কর্মসূচির তৃতীয় দিনে প্রেসক্লাবের সামনে

এম এ গাফফার, বিশেষ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫,
  • 364 Time View

বাদ পড়া ৪১৫৯ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দ্রুত জাতীয়করণের জন্য আবারো গোটা বাংলাদেশ থেকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা প্রেসক্লাবের সামনে অবস্থান করছে। গতকাল থেকে শুরু হওয়া এবারের এই লাগাতার অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষকরা জানান ২০১৩ সালে প্রাথমিক বিদ্যালয় গুলি জাতীয়করণের সময় অদৃশ্য কারণে ৪১৫৯ টি প্রাথমিক বিদ্যালয়ের বাদ পড়ে যায় তখন থেকে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা বিভিন্নভাবে চলমান এই বিদ্যালয়গুলি জাতীয়করণের জন্য আন্দোলন করে আসছে। ধাপে ধাপে শিক্ষকদের আন্দোলনের কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই স্কুলগুলোর জন্য একটি কনসালটেশন কমিটি গঠন করে দেয় ।এই কনসালটেশন কমিটি ২০২৫ সালের শুরুর দিকে অনাধিক ৫০০০ স্কুল জাতীয়করণের জন্য সুপারিশ প্রেরণ করেন। কিন্তু অদ্যবধি সুপারিশ কৃত স্কুলগুলো জাতীয়করণের ঘোষনা না আসায় শিক্ষকেরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি মামুনুর রশিদ খোকনের নেতৃত্বে আসা শিক্ষকেরা জানান যতক্ষণ পর্যন্ত জাতীয়করণের ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মামুনের রশিদ খোকন, মহাসচিব ফিরোজ উদ্দিন ,মহিলা বিষয়ক সম্পাদিকা তামান্না ইয়াসমিন, নীলফামারী জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, শিক্ষক সমিতির উপদেষ্টা মোঃ হামিদুর রহমান জলঢাকা উপজেলা বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মজিবর রহমান, শিক্ষক প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন ,রশিদুল ইসলাম, মোঃ মাহবুব রানা, সুজন রায় মেরিনা আক্তার সহ সারা বাংলাদেশ থেকে আসা শিক্ষক প্রতিনিধিগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com