
ভারতীয় অব্যাহত আগ্রাসনের প্রতিবাদে আইনজীবীদের লংমার্চ শুরু
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
ভারতীয় অব্যাহত আগ্রাসনের প্রতিবাদে আইনজীবীদের সংগঠন ‘ভয়েস অব ল’ইয়ার্স বাংলাদেশ আয়োজিত
লংমার্চ কর্মসূচি শুরু হয়েছে।
আজ ৭ নভেম্বর শুক্রবার সকাল ৮টায় জাতীয় প্রেসক্লাব থেকে এ লংমার্চ কর্মসূচির শুরু হয়।
সকালে লংমার্চ কর্মসূচি উদ্বোধন করেন সুপ্রিমকার্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শাহ আহমদ বাদল ।
আয়োজকরা জানান,ঢাকা থেকে যাত্রা শুরু করে লংমার্চ গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ হয়ে সোনামসজিদ সীমান্ত পর্যন্ত যাবে।
ভারতীয় আগ্রাসনবিরোধী ভয়েস অব ল’ইয়ার্স বাংলাদেশের আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আশরাফ-উজ-জামান জানান, লংমার্চে শতাধিক আইনজীবী অংশ নিয়েছেন।ভারত ফারাক্কা, তিস্তা ও টিপাইমুখসহ বাংলাদেশের ৫৪টি নদী থেকে একতরফাভাবে পানি প্রত্যাহার করে নিচ্ছে। পাশাপাশি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে ফেলানী সহ সহস্রাধিক বাংলাদেশী নাগরিককে সীমান্তে বর্বরোচিতভাবে হত্যা করা হয়েছে।
তিনি আরো বলেন,
ভারতীয় বাহিনী অবৈধভাবে তালপট্টি দখল করে রেখেছে। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীর ২৩৪ বিলিয়ন ডলার পাচারের ঘটনায় খুনি হাসিনা ও তার দোসরদের সহযোগিতা ও আশ্রয়দানের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবো । ভারতীয় কর্তৃপক্ষের কাছে আমাদের প্রতিবাদ জানাবো।