1. dailyainerkantho@gmail.com : admin :
মধ্যনগরে ১নং বংশীকুন্ডা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে হযরত আলী - dailyainerkantho
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ৩:১৮|
শিরোনামঃ
খেয়ালখুশি মতো অফিস করেন তেঁতুলিয়া  উপজেলা পল্লি উয়ন্নন বোড় বিআরডিবি কর্মকর্তা  সান্তাহার বাফার গুদামে ময়লা-আবর্জনাসহ সার রিব্যাগিং, সরবরাহে ওজনেও কম!! পাবনা জেলা কল্যাণ সমিতির পক্ষ থেকে ইবি রেজিস্টারকে শুভেচ্ছা জিরার ট্রাক আটকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, সাবেক ছাত্রদল নেতাসহ আটক ২ ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত: আইএইচটি শিক্ষক অসীম কুমার ধরা ও ওয়াটারকিপার্স এর নেতৃত্বে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ প্রচারাভিযানের উদ্বোধন তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে দ্রুত বিধি প্রণয়নের দাবি: তাবিনাজ (তামাক বিরোধী নারী জোট) ধর্মপাশায় ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুনামেন্টে – এমপি কামরুল ইবিতে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের আন্তঃসেশন ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত তেঁতুলিয়ায়  প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি সোহরাব আলী, সাধারণ সম্পাদক মোবারক হোসেন

মধ্যনগরে ১নং বংশীকুন্ডা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে হযরত আলী

সাইফ উল্ল্যাহ
  • Update Time : শুক্রবার, জুলাই ১৭, ২০২৬,
  • 744 Time View

 

মধ্যনগরে ১নং বংশীকুন্ডা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে হযরত আলী

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার::

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১ং বংশীকুন্ডা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন মধ্যনগর উপজেলার যুবদলের যুগ্ন আহবায়ক ও ১নং বংশীকুন্ডা ইউনিয়নের যুবদলের সভাপতি কারানির্যাতিত সাবেক বিপ্লবী ছাত্রনেতা ও সাবেক মধ্যনগর উপজেলা পরিষদের ভাইস চেযারম্যান হযরত আলী।

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের পাশে: থেকে নিরলসভাবে কাজ করার কারণে তিনি ইতোমধ্যেই ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে সুপরিচিত ও আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।

মধ্যনগর উপজেলার ১নং বংশীকুন্ডা ইউনিয়নের চার বারের ইউপি সদস্য ৮নং ওয়ার্ডের সাউথ পাড়া গ্রামের মো: আব্দুল সাত্তার এর সুযোগ্য ছেলে হযরত আলী।

ছাত্রজীবন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। দলের দুঃসময়ে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করতে গিয়ে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন। বারবার কারানির্যাতিত নেতা। শত বাধা-বিপত্তি ও প্রতিকূলতার মধ্যেও তিনি দলীয় আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি।

বর্তমানে তিনি মধ্যনগর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কাজে তার সক্রিয় অংশগ্রহণ স্থানীয় জনগণের প্রশংসা কুড়িয়েছে। অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোকে তিনি নিজের নৈতিক দায়িত্ব বলে মনে করেন।

স্থানীয়দের ভাষ্য, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকায় হযরত আলী। একজন জনবান্ধব ও গ্রহণযোগ্য নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ইউনিয়নের মাদক, বাল্যবিবাহ প্রতিরোধ সহ অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তিনি বরাবরই সোচ্চার।

চেয়ারম্যান পদপ্রার্থী হযরত আলী বলেন, আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য। সারাজীবন সাধারণ মানুষের পাশে থেকেছি, ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ। আমার কারণে কোনো মানুষ যেন কষ্ট না পায়, সেটিই আমার অঙ্গীকার। জনগণ যদি আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন, তাহলে ১নং বংশীকুন্ডা ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করব। গরিব, অসহায়, কৃষক, শ্রমিক, যুবসমাজ ও সকল শ্রেণি-পেশার মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করব ইনশাআল্লাহ ।##

সাইফ উল্লাহ

মোবা: ০১৭১২৪৫১৪৪৬

তারিখ: ১৭/৭/২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com