
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার আশিরপাড় আন নূর মাদ্রাসা থেকে গত ২১ জুন সকালে নিখোঁজ হয় সাত বছরের শিশু মোহাম্মদ রাসেল। সকাল ১১টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পর তার পরিবার ও এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়।
ঘটনার গুরুত্ব অনুধাবন করে মনোহরগঞ্জ থানার চৌকস অফিসার ইনচার্জ জনাব বিপুল চন্দ্র দে ত্বরিত তদন্ত ও অনুসন্ধান শুরু করেন। অবশেষে তার দূরদৃষ্টি, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টায় ২৮ জুন রাত ৯টা ৩০ মিনিটে জামালপুর এলাকা থেকে অপহরণকারীদের হেফাজত থেকে রাসেলকে জীবিত উদ্ধার করা হয়।
এ সময় অপহরণে জড়িত দুই অপরাধীকেও গ্রেফতার করে পুলিশ। পরে শিশুটিকে সুস্থ অবস্থায় তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এই সফল অভিযানে সন্তুষ্টি প্রকাশ করেছে এলাকাবাসী। তাঁরা মনোহরগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব ও মানবিক দায়িত্ববোধের ভূয়সী প্রশংসা করেন।