1. dailyainerkantho@gmail.com : admin :
মনোহরগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত - dailyainerkantho
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| বিকাল ৩:৫৬|

মনোহরগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

এস এম আনোয়ার
  • Update Time : বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬,
  • 49 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম আদালত বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা অফিসার্স অডিটোরিয়াম কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহি।

কর্মশালায় আরও বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, মনোহরগঞ্জ থানার সিনিয়র এসআই লিটন ঘোষ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাহমিনা আক্তার এবং মনোহরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক আবুল খায়ের।
এ সময় উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহ, উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ ফেরদৌস আলম মজুমদার, আশা শাখার সোলায়মান সরকার, প্রিজম ফাউন্ডেশনের শাহাদাত হোসেন, সোসাইটি ফর সোশ্যাল সার্ভিসের শাখা ব্যবস্থাপক দীপক সাহা, ভার্কের উপজেলা সমন্বয়কারী শাহারুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা নাজমুল হাসান সোহেল, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা রাসেদুল ইসলাম এবং ব্র্যাক সেল্ফ-এর কর্মকর্তা শিরিনা পারভীনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

কর্মশালার সার্বিক তত্ত্বাবধান করেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়ক মোহাম্মদ আবদুল হাকিম।
বক্তারা বলেন, গ্রাম আদালত হলো স্থানীয় পর্যায়ে দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর ব্যবস্থা। এর মাধ্যমে চুরি, প্রতারণা, দাঙ্গা, ঝগড়া-বিবাদ, মারামারি, ভয়ভীতি প্রদর্শন, অন্যায়ভাবে আটক, সম্পত্তি আত্মসাৎসহ বিভিন্ন ধরনের ছোটখাটো ফৌজদারি বিরোধ নিষ্পত্তি করা সম্ভব।

এছাড়া দেওয়ানি বিষয়ে পাওনা টাকা আদায়, স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার, জবরদখল বা ক্ষতিসাধনের ক্ষতিপূরণ আদায়, গবাদিপশুর অনধিকার প্রবেশজনিত বিরোধ, কৃষি শ্রমিকদের মজুরি ও ক্ষতিপূরণ আদায় এবং স্ত্রীর বকেয়া ভরণ-পোষণ সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতেও গ্রাম আদালতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে বক্তারা উল্লেখ করেন।

কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণকে এ সেবার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com