1. dailyainerkantho@gmail.com : admin :
শাহবাগে বাংলাদেশ মঞ্চের পরিবেশ দিবস উদযাপন: বৃক্ষরোপণ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ - dailyainerkantho
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| দুপুর ১২:৫৬|
শিরোনামঃ
জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা.

শাহবাগে বাংলাদেশ মঞ্চের পরিবেশ দিবস উদযাপন: বৃক্ষরোপণ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ

আয়াত উল্ল্যাহ
  • Update Time : শনিবার, জুন ৬, ২০২৬,
  • 149 Time View

আয়াত উল্ল্যাহ: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিশেষ কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন ‘বাংলাদেশ মঞ্চ’। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সমাবেশ, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান এবং পথশিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।

শুক্রবার (৫ জুন)২০২৬ আয়োজিত এই অনুষ্ঠানে সহযোগী সংগঠন হিসেবে যুক্ত ছিল ‘বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন’ ও ‘আর্থ রুট ফাউন্ডেশন’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভাইস চ্যান্সেলর) প্রফেসর এ বি এম শহীদুল ইসলাম।

বাংলাদেশ মঞ্চের আহ্বায়ক ফুয়াদ সাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
•শাহাবুদ্দিন ফরাজি, সভাপতি, বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন
বোরহানউদ্দিন ও ওয়ালিউল্লাহ, নেতা, আজাদ পার্টি
•ফরিদ আহমেদ, সভাপতি, মৌলিক বাংলা
আহাদ ও সালাম, বিশিষ্ট সমাজসেবী

অনুষ্ঠানে বক্তারা বিশ্ব পরিবেশ রক্ষায় সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। একই সাথে তারা নিজেদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, অবলা জীব-জন্তুর প্রতি সদয় হওয়া এবং দেশের পথশিশুদের অবহেলা না করে তাদেরকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার জন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন।

সমাবেশ শেষে সংগঠনের সদস্যরা জাদুঘর সংলগ্ন এলাকায় নিজ হাতে পরিচ্ছন্নতা কার্যক্রম চালান এবং পথশিশুদের হাতে খাবার তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com