
এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা।
“ধান বিক্রি মোবাইল অ্যাপে, লাভ থাকবে কৃষকের হাতে”—এই উদ্ভাবনী স্লোগানকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জে অনুষ্ঠিত হলো কৃষকের অ্যাপ নিবন্ধন কর্মশালা।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য কর্মকর্তা তারেক মোহাম্মদ মোরশেদ। প্রধান অতিথি হিসেবে কৃষকবান্ধব উদ্যোগের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সরওয়ার তুষার।
এসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু ইউসুফ, বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং প্রান্তিক কৃষকেরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ধান ক্রয়-বিক্রয় প্রক্রিয়া সহজ হওয়ায় কৃষকেরা ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ আরও বাড়বে।
অনুষ্ঠানে অংশ নেওয়া কৃষকেরা এই উদ্যোগকে ‘সময়োপযোগী ও কৃষকবান্ধব’ হিসেবে অভিহিত করেন।