1. dailyainerkantho@gmail.com : admin :
মনোহরগঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশ - dailyainerkantho
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৯:২৪|
শিরোনামঃ
‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় থমকে আছে মোল্লাবাজার সেতুর কাজ: দ্রুত সমাপ্তির দাবিতে সিরাজদিখানে মানববন্ধন

মনোহরগঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

এস এম আনোয়ার
  • Update Time : শনিবার, অক্টোবর ৪, ২০২৫,
  • 202 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নে জামায়াতের মহিলা সমাবেশে বৃহস্পতিবার অতর্কিতভাবে সন্ত্রাসী হামলা চালায়। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার (৩অক্টোবর) বিকেল ৫টায় বিপুলাসার বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জামায়াত।

ইউনিয়ন জামায়াতের আমির জাকারিয়া ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জামায়াত বিজনেস ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী হামিদুর রহমান সোহাগ।

তিনি বলেন, বিপলাসারে আমাদের শান্তিপূর্ণ মহিলা সমাবেশে যে ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কেউ যদি নতুন করে ফ্যাসিস্ট হয়ে উঠতে চায় তবে জনতার শক্তি দিয়েই তাদের প্রতিহত করা হবে। আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমে আমরা জীবন দিতেও প্রস্তুত। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, চাঁদাবাজমুক্ত বাংলাদেশ— তাই জনগণকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, লাকসাম পৌরসভার আমির ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. জয়নাল আবেদীন পাটোয়ারী, উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা নুরুন্নবী ও সেক্রেটারি হাফেজ ফয়েজুর রহমান।

এছাড়া সমাবেশে বক্তব্য দেন, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি সাইফুল বারী তুহিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ উল্লাহ, খিলা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুর রহিম, উপজেলা যুব বিভাগের সভাপতি মু. মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ কাসফি প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বিপলাসার ইউনিয়ন জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho