1. dailyainerkantho@gmail.com : admin :
মনোহরগঞ্জে ‘জুলাই আন্দোলন’ শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। - dailyainerkantho
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৯:২৭|
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা, আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষিচিত্র!! ছিনতাই হওয়া অটো ফিরে পেয়ে খুশি রামকৃষ্ণ!! রাজশাহীতে দুই সাংবাদিককে কুপিয়ে জখম: সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন বারহাট্টায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্টের অভিযোগ: বগুড়ায় এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে মামলা নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম

মনোহরগঞ্জে ‘জুলাই আন্দোলন’ শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

এস, এম আনোয়ার হোসেন
  • Update Time : শনিবার, জুলাই ১৯, ২০২৫,
  • 676 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা।
“জুলাই আন্দোলন”-এর শহীদ মনির হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৯ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভিন রুহির নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন,  মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু ইউসুফ। এছাড়াও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক,  ছাত্র সমন্বয়করা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা বলেন, শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগ সময়োপযোগী।

 

এ কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন শহীদদের স্মরণ করা হচ্ছে, অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষার বার্তাও পৌঁছে দেওয়া হচ্ছে জনসাধারণের মাঝে।

শহীদ মনির হোসেন উপজেলার বাইশগাঁও ইউনিয়নের তালতলা গ্রামের মমতাজুর রহমানের ছেলে। তিনি ঢাকা পপুলার হাসপাতালে ২২ জুলাই শহীদ হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com