1. dailyainerkantho@gmail.com : admin :
মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ১৬তম মেধাবী মূল্যায়ন অনুষ্ঠান সম্পন্ন - dailyainerkantho
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৭:৩৪|
শিরোনামঃ
নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান

মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ১৬তম মেধাবী মূল্যায়ন অনুষ্ঠান সম্পন্ন

এস এম আনোয়ার
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫,
  • 312 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।

শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে মূল্যায়ন করতে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার পোমগাঁও বায়তুশ শরফ মডেল একাডেমিতে অনুষ্ঠিত হলো ১৬তম মেধাবী মূল্যায়ন অনুষ্ঠান।

একাডেমি হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,পোমগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন বিএসসি। একাডেমির প্রতিষ্ঠাতা ও সমাজসেবক মোঃ ফজলুল হকের সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন শিক্ষানুরাগী মোঃ আজিজ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু ইউসুফ, আল আকসা ফাউন্ডেশনের সভাপতি আলী আশরাফ চৌধুরী, উপজেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি মোঃ আবদুর রহিম, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নুরনবী চৌধুরী সেলিম এবং কিশোর কণ্ঠ প্রতিনিধি মোঃ মীর হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়নে এমন মেধাবী মূল্যায়ন অত্যন্ত ইতিবাচক একটি উদ্যোগ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগায় ও ভবিষ্যতে আরও ভালো ফলাফলের দিকে নিয়ে যায়।

প্রাণবন্ত এ আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com