1. dailyainerkantho@gmail.com : admin :
মনোহরগঞ্জে মানব পাচারকারী আটক - dailyainerkantho
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১১:২১|
শিরোনামঃ
নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান

মনোহরগঞ্জে মানব পাচারকারী আটক

এস এম আনোয়ার
  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ৬, ২০২৬,
  • 424 Time View

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।

কুমিল্লার মনোহরগঞ্জে মানব পাচার চক্রের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে এক মানব পাচারকারীকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে মনোহরগঞ্জ সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন মোঃ রেজওয়ান হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিপুলাসার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মানব পাচার মামলায় আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি বিপুলাসার গ্রামের মৃত হাজী আব্দুর রশিদের ছেলে আব্দুল কাইয়ুম (৪৬)কে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য অনুযায়ী, সে দীর্ঘদিন ধরে মানব পাচার চক্রের সক্রিয় সদস্য হিসেবে জড়িত ছিল।
গ্রেপ্তারের পরপরই তাকে মনোহরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম জানান, আব্দুল কাইয়ুমের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে আদালতে জারি করা ওয়ারেন্ট দীর্ঘদিন ধরে কার্যকর ছিল। যৌথ বাহিনীর অভিযানে অবশেষে তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com