1. dailyainerkantho@gmail.com : admin :
মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থার অফিস উদ্বোধন - dailyainerkantho
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১০:১৮|
শিরোনামঃ
তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক

মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থার অফিস উদ্বোধন

এস এম আনোয়ার
  • Update Time : শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬,
  • 517 Time View

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
মানবতার পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে, ভালোবাসা ও সহমর্মিতার বন্ধনে এগিয়ে চলার প্রত্যয়ে মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থার নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে—এই অনুপ্রেরণামূলক স্লোগানকে হৃদয়ে ধারণ করে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানটি যেন মানবিকতার এক উজ্জ্বল বার্তা ছড়িয়ে দেয় পুরো মনোহরগঞ্জজুড়ে।

প্রধান অতিথির বক্তব্য মাওলানা আব্দুর রব বলেন,
মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থা দীর্ঘদিন ধরে অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে যে মানবিক কাজ করে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। আজকের এই উদ্বোধনের মাধ্যমে সংস্থার কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত হবে বলে আমি বিশ্বাস করি।
আমি আশা করি, ভবিষ্যতেও এই সংস্থা শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ মহৎ উদ্যোগের সঙ্গে জড়িত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

উদ্বোধনী বক্তব্যে মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মিজি বলেন, শিক্ষা থেকে চিকিৎসা, দুর্যোগ থেকে দুঃসময়ে সহায়তা—মানব কল্যাণের প্রতিটি ক্ষেত্রে তারা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন। নতুন কার্যালয় সেই পথচলাকে আরও শক্তিশালী ও গতিশীল করবে বলে তারা দৃঢ় বিশ্বাস প্রকাশ করেন।

উপদেষ্টা বাবুল চন্দ্র দেবনাথের সভাপতিত্বে
হাফেজ নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব মাওঃ আব্দুর রব সাবেক খতিব, মনোহরগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহমিনা আক্তার উপজেলা সমাজসেবা অফিসার জনাব হারুন অর রশিদ বিশিষ্ট সমাজসেবক,জনাব দুলাল ঠাকুর বিশিষ্ট ব্যবসায়ী, মনোহরগঞ্জ বাজার,জনাব মোঃ আবু নাঈম চেয়ারম্যান, মনোহরগঞ্জ তানজিমূল মিল্লাত মাদ্রাসা,জনাব ডা. রায়হান রাশেদ উপদেষ্টা, মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থা, জনাব মাঈন উদ্দীন ফরাজী উপদেষ্টা, মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থা,জনাব আবু সুফিয়ান আল মাদানী
উপদেষ্টা, মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থা,
জাহাঙ্গীর আলম মিজি যুগ্ম সাধারণ সম্পাদক, মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থা, জিএম মোশাররফ হোসেন সহ-সভাপতি মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থা,  সৌরভ খান যুগ্ম সাধারণ সম্পাদক মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওমর ফারুক  এবং মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থার কার্যনির্বাহী সদস্য সহ দায়িত্বশীল সকল নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন,
মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থার উপদেষ্টা,
জনাব আবু সুফিয়ান আল মাদানী

মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থার এই উদ্যোগ মানবিক সমাজ গঠনে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com