1. dailyainerkantho@gmail.com : admin :
মহিলা মাহফিলে সামিরা আজিম দোলা: ধানের শীষের পক্ষে ঐক্যের আহ্বান - dailyainerkantho
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৬:৫৭|

মহিলা মাহফিলে সামিরা আজিম দোলা: ধানের শীষের পক্ষে ঐক্যের আহ্বান

এস এম আনোয়ার
  • Update Time : রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫,
  • 166 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।

লাকসাম–মনোহরগঞ্জের গণমানুষের প্রিয় নেতা, মরহুম কর্নেল (অব.) আনোয়ারুল আজিম সাহেবের কন্যা সামিরা আজিম দোলা আজ ১৪ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে লাকসাম উপজেলার ১নং বাইশগাঁও ইউনিয়নের হাউরা গ্রামে, হাউরা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং আয়োজিত এক মহিলা মাহফিলে উপস্থিত হন।

মাহফিলে তিনি আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের সালাম উপস্থিত নেতাকর্মীদের কাছে পৌঁছে দেন।

এসময় সামিরা আজিম দোলা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, লাকসাম–মনোহরগঞ্জ আমার জন্মভূমি। এখানকার মানুষের যে অকৃত্রিম ভালোবাসা ও সম্মান আমি পেয়েছি, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। আমি চাই, দলের হাইকমান্ড মাঠপর্যায়ে জরিপ ও যাচাই-বাছাই করে দেখুক—কে মানুষের সুখে-দুঃখে পাশে থাকবে, কে দলের সুনাম অক্ষুণ্ণ রাখবে, যার জনপ্রিয়তা সত্যিকার অর্থে বেশি।

তিনি আরও বলেন,
সব দিক বিবেচনা করে যদি মনোনয়ন দেওয়া হয়, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি—লাকসাম–মনোহরগঞ্জ থেকে আমিই মনোনয়ন পাব। আর আমি মনোনয়ন পেলে কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে এবং এই আসন আমরা তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানকে উপহার দিতে পারবো।

সামিরা আজিম দোলা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন,
আমি জয়ী হলে এলাকায় কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ, অবৈধ কারবারি ও মাদক কারবারির স্থান হবে না। দলীয় নেতাকর্মী, গুণীজন ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে স্কুল-কলেজ, রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়নমূলক কাজ একসাথে করবো।

মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন,
মনোনয়ন পেলেও, না পেলেও—আমি লাকসাম–মনোহরগঞ্জের মাটি ও মানুষের পাশে থাকবো। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বঞ্চিত মানুষের অধিকার আদায়ে কাজ করে যাবো।

বাবার স্মৃতিচারণ করে তিনি বলেন,
আমার বাবা মরহুম কর্নেল আনোয়ারুল আজিম সাহেব আজীবন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠে কাজ করেছেন, লাঞ্ছিত ও বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হয়েছিলেন। তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। আমিও ইনশাআল্লাহ অন্যায়ের সঙ্গে কোনো আপোষ করবো না।

এসময় তিনি বাড়ি বাড়ি গিয়ে বাবা-চাচা, মা-বোন ও আপনজনদের কাছে জনাব তারেক রহমানের সালাম পৌঁছে দেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য আন্তরিক আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com