1. dailyainerkantho@gmail.com : admin :
মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ গণমুক্তি পার্টির গভীর শ্রদ্ধাঞ্জলি - dailyainerkantho
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৬:২৬|
শিরোনামঃ
নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান

মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ গণমুক্তি পার্টির গভীর শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, নভেম্বর ১৭, ২০২৫,
  • 282 Time View

বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি এম এ আলীম সরকার এক বিবৃতিতে বলেন, আজ ১৭ নভেম্বর, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী। বাংলাদেশ গণমুক্তি পার্টি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে এই মহান নেতাকে স্মরণ করছে।

মওলানা ভাসানী (১৮৮০- ১৯৭৬) ছিলেন উপমহাদেশের শোষিত-নিপীড়িত মানুষের আশার প্রতীক, মুক্তির সংগ্রামের অদম্য সাহসী পথিকৃত। কৃষক-শ্রমিকের অধিকার, সাম্রাজ্যবাদ, সামন্তবাদ ও স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিরোধ এবং জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে তিনি ছিলেন আপর সেন অগ্রগামী। ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচন, ছয় দফা আন্দোলন, স্বায়ত্তশাসন ও স্বাধীনতার প্রশ্নে দূরদর্শী নেতৃত্ব বাঙালি জাতির ইতিহাসকে নতুন পথে পরিচালিত করে। তাঁর আপোষহীন অবস্থান আজও সমানভাবে প্রাসঙ্গিক। শ্রমিক-কৃষক-নিম্নবিত্ত মানুষের ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠার জন্য তাঁর আজীবন সংগ্রাম আমাদের রাজনীতির দিশা ও অনুপ্রেরণা হয়ে আছে।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন এবং জনগণের শক্তির ওপর তাঁর অগাধ বিশ্বাস আমাদের জাতীয় ইতিহাসে উজ্জ্বল এক অধ্যায়। মওলানা ভাসানীর মানবিকতা, বিচক্ষণ নেতৃত্ব এবং দূরদৃষ্টিসম্পন্ন রাজনৈতিক অবস্থান আজকের প্রজন্মকে শোষণমুক্ত সমাজ গঠনের পথে নতুনভাবে ভাবতে শেখায়।

বাংলাদেশ গণমুক্তি পার্টি বিশ্বাস করে—
মওলানা ভাসানীর আদর্শ শুধু অতীতের স্মৃতি নয়; এটি সাম্যের সমাজ, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও মানুষের মুক্তির পথে এক অবিনশ্বর আলোকশিখা।

মহান এই নেতার মৃত্যুবার্ষিকীতে আমরা তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করি যে, মওলানা ভাসানীর স্বপ্ন–মানুষের মুক্তির পথ রচনায় আমরা অবিচল থাকব।

মওলানা ভাসানী চির অম্লান হোন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com