1. dailyainerkantho@gmail.com : admin :
মাধবপুরের মাইক্রোচালকের ডান হাত বিচ্ছিন্ন, সমিতির দুঃখ প্রকাশ - dailyainerkantho
২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৬:২৯|
শিরোনামঃ
২০০৮ সালের পর হিলি স্টেশনে দাঁড়াবে ঢাকাগামী দুই ট্রেন, আনন্দমিছিল এলাকাবাসীর। সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু! তেঁতুলিয়ায় শীত পড়তে শুরু করেছে লাকসামে সাংবাদিককে প্রাণনাশের হুমকি,থানায় জিডি ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোটের চেষ্টায় আটক ৩ আদমদীঘিতে সাংবাদিকদের কটাক্ষ করে ফেসবুকে এসিল্যান্ডের স্ট্যাটাস ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ট্রাকচালক আটক অপপ্রচারের প্রতিবাদে তেঁতুলিয়া দেবনগর ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী ও খাদ্যবান্ধব ডিলারের সংবাদ সম্মেলন ঠাকুরগাঁও-১ আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে যাচ্ছে ব্যালট ও সরঞ্জাম তাহেরপুরে পুকুর খননের সংবাদ প্রকাশের পরে উপজেলা প্রশাসনের অভিযান, ১জনের কারাদন্ড 

মাধবপুরের মাইক্রোচালকের ডান হাত বিচ্ছিন্ন, সমিতির দুঃখ প্রকাশ

ফরাস উদ্দিন
  • Update Time : সোমবার, এপ্রিল ২০, ২০২৬,
  • 376 Time View

 

মাধবপুরের মাইক্রোচালকের ডান হাত বিচ্ছিন্ন, সমিতির দুঃখ প্রকাশ

ফরাস উদ্দিন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা এলাকার মাইক্রোচালক সিলেটের জাফলং এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন খোকন মিয়া

সেমবার ২০ এপ্রিল বিকাল ৫টার দিকে পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন এবং এতে তার ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার সময় মাইক্রোবাসটিতে যাত্রীও ছিল বলে জানা গেছে। যাত্রীরা ও অনেকে আহত হয়েছে বলে জানা গেছে।

আহত খোকন মিয়া মাধবপুর উপজেলার মনতলা রামনগর গ্রামের আব্দুল হামিদের ছেলে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনায় মাইক্রোবাস সমিতি গভীর দুঃখ প্রকাশ করেছে এবং আহতের দ্রুত সুস্থতা কামনা করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্টরা কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com