1. dailyainerkantho@gmail.com : admin :
মাধবপুরে শ্রমিক ইউনিয়নের হাইভোল্টেজ নির্বাচন—ঘোষণা হলো ১৫ সদস্যের নতুন নেতৃত্ব! - dailyainerkantho
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৬:১৬|
শিরোনামঃ
নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান

মাধবপুরে শ্রমিক ইউনিয়নের হাইভোল্টেজ নির্বাচন—ঘোষণা হলো ১৫ সদস্যের নতুন নেতৃত্ব!

ফরাস উদ্দীন
  • Update Time : শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫,
  • 192 Time View

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অটোরিকশা–অটো টেম্পু–মিশুক–বেবিটেক্সি শ্রমিক ইউনিয়নের উপজেলা শাখার নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

শুক্রবার ৫ ডিসেম্বর মাধবপুরের কাটিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়। সারাদিনজুড়ে ছিল ব্যাপক প্রচার-প্রচারণা, উৎসাহ-উদ্দীপনা আর শ্রমিকদের উপস্থিতি। ভোটশেষে ওই দিনই রাতে ফলাফল ঘোষণা করা হয়।

নবনির্বাচিত যারা হয়েছেন,
সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী (ছাতা মার্কা)। সিনিয়র সহ–সভাপতি পদে নির্বাচিত সেলিম মিয়া (চশমা মার্কা)। সহ–সভাপতি হয়েছেন মোহাম্মদ হামিদ আলী পাঠান (হাতি মার্কা)। সাধারণ সম্পাদক হয়েছেন হাসান আলী (মই মার্কা)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত মোহাম্মদ রুবেল মিয়া (গোলাম ফুল মার্কা)। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোহাম্মদ হেলাল উদ্দিন (হাতঘড়ি মার্কা)। অর্থ সম্পাদক নির্বাচিত ইউসুফ মিয়া (মাটির ব্যাংক মার্কা)। শ্রমিক কল্যাণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ আলমগীর মিয়া (টিউবওয়েল মার্কা)। দপ্তর সম্পাদক হয়েছেন মোহাম্মদ সামছু মিয়া (দোয়াতকলম মার্কা)। সড়ক ও যানবাহন বিষয়ক সম্পাদক হয়েছেন মোহাম্মদ লিটন মিয়া (গরুর গাড়ি মার্কা)। সদস্য নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সুমন মিয়া (ফুটবল মার্কা), মোহাম্মদ আউস মিয়া (কলসী মার্কা), মোহাম্মদ কুতুর মিয়া (মোরগ মার্কা) এবং মোহাম্মদ আলমগীর মিয়া (গরু মার্কা)।

নির্বাচন পরিচালনা কমিটি জানায়—শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক ভোটের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। নবনির্বাচিত কমিটি শ্রমিকদের কল্যাণ, সংগঠনের উন্নয়ন এবং যানবাহন সেবার মানোন্নয়নে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com