1. dailyainerkantho@gmail.com : admin :
মাধবপুরে সড়ক দুর্ঘটনায় তরুণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু - dailyainerkantho
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৯:১৯|
শিরোনামঃ
নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় তরুণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

ফরাস উদ্দীন
  • Update Time : শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫,
  • 164 Time View

হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় রাজীব পাল (২৭) নামে এক তরুণ ব্যবসায়ীর করুণ মৃত্যু হয়েছে। তিনি শাহজাহানপুর ইউনিয়নের সুরমা পালপাড়ার ক্ষিরমোহন পালের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে রাজীব পাল সাতছড়ি হোটেলে খাবারের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। পথে সামনে থাকা একটি ট্রাক দেখতে পেয়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে মারাত্মকভাবে আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি উন্নত চিকিৎসার জন্য সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে প্রেরণ নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৮ নভেম্বর) ভোর রাতে তিনি মৃত্যুবরণ করেন।

রাজীব পাল তেলিয়াপাড়া বাজারে একটি কসমেটিকস দোকানের মালিক ছিলেন। কর্মঠ, হাসিখুশি ও সদালাপী স্বভাবের কারণে তিনি এলাকার সকলের কাছে ছিলেন অত্যন্ত প্রিয়।

তার অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এলাকাবাসী বলেন, “এত অল্প বয়সে এমন একজন পরিশ্রমী তরুণকে হারানো সত্যিই হৃদয়বিদারক।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com