1. dailyainerkantho@gmail.com : admin :
মাধবপুরে স্বচ্ছতা গ্রুপের আর্থিক সহায়তা পেলেন অন্ধ প্রতিবন্ধী তাহেরা খাতুন - dailyainerkantho
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:১৫|
শিরোনামঃ
নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান

মাধবপুরে স্বচ্ছতা গ্রুপের আর্থিক সহায়তা পেলেন অন্ধ প্রতিবন্ধী তাহেরা খাতুন

ফরাস উদ্দীন
  • Update Time : শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫,
  • 318 Time View

হবিগঞ্জের মাধবপুরে অনলাইন ভিত্তিক মানবিক সংগঠন স্বচ্ছতা গ্রুপের ১০৩তম মানবিক প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলার শাহজাহজনপুর ইউপির এক্তিয়ারপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অসহায় অন্ধ দৃষ্টি–প্রতিবন্ধী তাহেরা খাতুনের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

স্বচ্ছতা গ্রুপের সদস্য কাজী মোস্তাক আহমেদের প্রস্তাবে মাধবপুর উপজেলার ৬নং শাহজাহানপুর ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের এই অসহায় বিধবা মহিলাকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করে সংগঠনটি।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তাহেরা খাতুন অত্যন্ত কষ্টে বাবার বাড়িতে দিনযাপন করছিলেন। খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাবে মানবেতর জীবনযাপন করছিলেন তিনি। বিষয়টি জানার পর স্বচ্ছতা গ্রুপ তার পাশে দাঁড়ায় এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেয়

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বচ্ছতা গ্রুপের সদস্য মুফতি সফিকুল ইসলাম ডালিম।
তিনি তাঁর গঠনমূলক বক্তব্যে বলেন—
“মানবিকতার প্রকৃত শক্তি হলো মানুষের পাশে মানুষের দাঁড়ানো। স্বচ্ছতা গ্রুপ প্রতিষ্ঠার পর থেকেই আমরা চেষ্টা করছি সমাজের অসহায় মানুষদের মুখে একটু স্বস্তির হাসি ফোটাতে। আজ তাহেরা বোনের হাতে আমাদের ক্ষুদ্র সহায়তা তুলে দিতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করছি। শুধুমাত্র আর্থিক সাহায্য নয়, মানুষের প্রতি ভালোবাসা—এটাই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন,
“স্বচ্ছতা গ্রুপ ব্যক্তিস্বার্থ নয়, সমাজসেবাকে প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আমরা অসহায় মানুষের কল্যাণে আরও ব্যাপক পরিসরে কাজ করতে চাই।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বচ্ছতা গ্রুপের সদস্য হাজী রাসেল আহমেদ, কাজী মোস্তাক আহমেদ, রোকন আহমেদ, মশিউর রহমান মামুন, সাব্বির হোসেন সাগর, এনামুল ইসলাম, মেহদী হাসান উজ্জ্বল।

এছাড়াও উপস্থিত ছিলেন আন্দিউরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা কামাল শিবলী, সাংবাদিক ফরাস উদ্দিন, ব্যবসায়ী শাহজাহান মিয়া, সোয়াব মিয়া, সানু মিয়া, তাসবীর আসোয়াদ রিজভীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংগঠনের কার্যক্রম ২০১৮ সাল থেকে অনলাইন মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে সদস্যদের অর্থায়নে স্বচ্ছতা গ্রুপ মাধবপুর উপজেলার প্রতিটি গ্রামে অসহায় মানুষের কল্যাণে কাজ করে আসছে। সংগঠনের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও তাদের মানবিক কর্মকাণ্ড আরও বিস্তৃত পরিসরে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com