1. dailyainerkantho@gmail.com : admin :
মিয়ানমারের জান্তা সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে মারা গেছেন। - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৩:২৭|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

মিয়ানমারের জান্তা সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫,
  • 224 Time View

 

মিয়ানমারের জান্তা সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে মারা গেছেন।

মিয়ানমারের সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে দেশটির একটি সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

বৃহস্পতিবার (০৭ আগস্ট) মিয়ানমারের সামরিক বাহিনীর তথ্য অফিস এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। খবর এপির।

বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন অসুস্থ থাকার পর মিন্ট সোয়ে মারা গেছেন। গত বছরের জুলাই মাসে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছিল, মিন্ট সোয়ে স্নায়বিক রোগ ও পেরিফেরাল নিউরোপ্যাথিতে ভুগছিলেন। এসব কারণে তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারছিলেন না, এমনকি খাবার খাওয়াও কঠিন হয়ে পড়ে।

২০২৪ সালের জুলাই মাসের শেষদিক থেকে তিনি নেপিদোর সামরিক হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। এরপর থেকেই তার অবস্থার অবনতি ঘটে।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। সে সময় নির্বাচিত সরকারপ্রধান অং সান সু চিকে গ্রেফতার করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী।

২০২৪ সালে শারীরিক অসুস্থতার কারণে মিন্ট সোয়ে প্রেসিডেন্ট হিসেবে নিয়মিত দায়িত্ব পালন থেকে বিরত থাকেন এবং সামরিক শাসক জেনারেল মিন অং হ্লাইংকে তার দায়িত্বভার অস্থায়ীভাবে প্রদান করেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com