1. dailyainerkantho@gmail.com : admin :
মোবাইল প্রতীক চাওয়াতে এনসিপির বিরুদ্ধে আপত্তি- জনস্বার্থে বাংলাদেশ - dailyainerkantho
২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| দুপুর ১২:৫৩|
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ট্রাকচালক আটক অপপ্রচারের প্রতিবাদে তেঁতুলিয়া দেবনগর ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী ও খাদ্যবান্ধব ডিলারের সংবাদ সম্মেলন ঠাকুরগাঁও-১ আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে যাচ্ছে ব্যালট ও সরঞ্জাম তাহেরপুরে পুকুর খননের সংবাদ প্রকাশের পরে উপজেলা প্রশাসনের অভিযান, ১জনের কারাদন্ড  আদমদীঘিতে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের অনুদানের চেক বিতরণ বগুড়ায় ধর্ষণচেষ্টার দায়ে দুজনের সশ্রম কারাদণ্ড সান্তাহারে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আলমডাঙ্গার সাবেক ওসি বিপ্লব কুমার নাথ বরিশাল থেকে গ্রেপ্তার, মাগুরায় প্রেরণ রাণীশংকৈলের ভাওলারহাটে ট্রাক থেকে ৬৫০০ পিস ইয়াবা উদ্ধার, চালক আটক। তেলিয়াপাড়া চা বাগানে পুলিশের অভিযান, ১০৪ পিস মাদক ‘স্কুপ’ উদ্ধার

মোবাইল প্রতীক চাওয়াতে এনসিপির বিরুদ্ধে আপত্তি- জনস্বার্থে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, জুলাই ১৪, ২০২৫,
  • 157 Time View

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি নির্বাচন কমিশনে মোবাইল প্রতীক বরাদ্দ চাওয়াতে আপত্তি জানিয়েছে জনস্বার্থে বাংলাদেশ নামে আবেদনকারী রাজনৈতিক দল। (১৪ জুলাই সোমবার)
জনস্বার্থে বাংলাদেশের প্রেসিডেন্ট মো: বাবুল হোসেন বলেন- পত্রিকা মারফত জানতে পারলাম- নির্বাচন কমিশন থেকে কয়েকটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া হবে। যেসব দল নিবন্ধন লাভ করবে, ওই দলগুলোকে আমরা স্বাগত জানাই। কিন্তু আমাদের প্রস্তাবিত রাজনৈতিক দলের প্রতীক হিসাবে চাওয়া, মোবাইল’ ফোন চেয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। আমরা নীতিমালা মেনে এই প্রতীকের জন্য আবেদন করেছি। সঙ্গতকারণেই আমাদের এতে আপত্তি আছে। কারণ, মোবাইল’ প্রতীক নিয়ে আমাদের রাজনৈতিক দল দীর্ঘ দিন যাবত প্রচার -প্রচারণা করে আসছে এবং নির্বাচন কমিশন ও আমাদের দলের আবেদনে প্রস্তাবিত প্রতীকের ব্যাপারে অবগত আছেন। তাই বলবো এনসিপি’কে নির্বাচনী প্রতীক হিসাবে’মোবাইল’ বরাদ্দ দেয়া নির্বাচন কমিশন কোনভাবেই উচিত হবে না। আশা করি, নির্বাচন কমিশন সাম্যতার ভিত্তিতে জনস্বার্থে বাংলাদেশ পার্টিকেই ‘মোবাইল’ প্রতীক বরাদ্দ দেবেন।

সামাজিক জোগাযোগ মাধ্যমে বাবুল হোসেন আরো জানিয়েছে, উদাহরণ হিসেবে কোন রাজনৈতিক দল যদি নির্বাচন কমিশনে প্রস্তাবিত প্রতীক হিসাবে চিঠি পত্র চালাচালি করে সে প্রতীক কখনই অন্য রাজনৈতিক দল নিবন্ধনের জন্য প্রতীক চাইতে পারে না।

তিনি আরো উল্লেখ বলেন, নতুন নিবন্ধিত চাওয়া রাজনৈতিক দল এনসিপিকে বলবো আপনারা অবশ্যই প্রতীকের তালিকা থেকে মোবাইল মার্কা বাদ দিবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com