1. dailyainerkantho@gmail.com : admin :
রাজনৈতিক ভূমিকম্পের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ, কেন বললেন পিনাকী - dailyainerkantho
২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| সকাল ১০:২০|
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ট্রাকচালক আটক অপপ্রচারের প্রতিবাদে তেঁতুলিয়া দেবনগর ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী ও খাদ্যবান্ধব ডিলারের সংবাদ সম্মেলন ঠাকুরগাঁও-১ আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে যাচ্ছে ব্যালট ও সরঞ্জাম তাহেরপুরে পুকুর খননের সংবাদ প্রকাশের পরে উপজেলা প্রশাসনের অভিযান, ১জনের কারাদন্ড  আদমদীঘিতে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের অনুদানের চেক বিতরণ বগুড়ায় ধর্ষণচেষ্টার দায়ে দুজনের সশ্রম কারাদণ্ড সান্তাহারে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আলমডাঙ্গার সাবেক ওসি বিপ্লব কুমার নাথ বরিশাল থেকে গ্রেপ্তার, মাগুরায় প্রেরণ রাণীশংকৈলের ভাওলারহাটে ট্রাক থেকে ৬৫০০ পিস ইয়াবা উদ্ধার, চালক আটক। তেলিয়াপাড়া চা বাগানে পুলিশের অভিযান, ১০৪ পিস মাদক ‘স্কুপ’ উদ্ধার

রাজনৈতিক ভূমিকম্পের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ, কেন বললেন পিনাকী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, জুলাই ৫, ২০২৫,
  • 282 Time View

 রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে বাদ করে দিয়ে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার প্রস্তাব বাংলাদেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় লেখক, গবেষক ও ইউটিউবার পিনাকী ভট্টাচার্য। শুক্রবার সন্ধ্যায় তার ইউটিউবে একটি ভিডিওতে তিনি এমন মন্তব্য করেছেন।

তিনি বলেন, খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার দাবিই হচ্ছে এখন গণমানুষের দাবি। জুলাই গণঅভ্যুত্থানের সমাপ্তি এভাবেই করতে হবে। চুপ্পুকে যে যেতেই হবে এই বিষয়ে আর কোনো দ্বিমত নেই। তার যাওয়ার বিষয়ে জাতি একমত হয়েছে। আগামী ৫ আগস্টের মধ্যে ফ্যাসিস্টের দোসর ও ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’এর প্রশিক্ষণপ্রাপ্ত রাষ্ট্রপতিকে তাড়িয়ে দেওয়া হবে।

পিনাকী বলেন, গত কয়েক দিন আগে ‘চুপ্পু আউট, কে হচ্ছেন রাষ্ট্রপতি’এই শিরোনামে একটি ভিডিও পাবলিশ করার পর অনেকগুলো প্রশ্ন এসেছে। প্রধানত তিনটি প্রশ্ন এসেছে। এক. তিনি শারীরিকভাবে অসুস্থ। দুই. তিনি দলীয় প্রধান বিধায় তার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা। তিন. খুব অল্পসংখ্যক লোক বলছেন, তারা নারী প্রেসিডেন্ট মেনে নিতে পারছেন না।

বিশিষ্ট লেখক পিনাকী এই তিনটি প্রশ্নের ব্যাখ্যা করে বলেছেন, হাসিনার অমানবিকতার শিকার ছিলেন বেগম খালেদা জিয়া। তাকে বিষ প্রয়োগে হত্যার চক্রান্ত করা হয়েছিল। শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি জুলাইয়ের বর্ষপূর্তি অনুষ্ঠানে যে বক্তৃতা দিয়েছেন তাতে বোঝা যায় তিনি কতটা শক্ত। যারা প্রশ্ন তুলেছেন, তিনি দলীয় প্রধান বিধায় তার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা তাদের জন্য দুইটা উদাহরণ তুলে ধরছি।

তিনি বলেন, ১৯৯৬ সালে নির্বাচনের সময় রাষ্ট্রপতি ছিলেন বিএনপির একজন নেতা আবদুর রহমান বিশ্বাস। তিনি দলীয় ব্যক্তি থাকার পরও সুষ্ঠু নির্বাচন করেছিলেন। অন্য জন হলেন খালেদা জিয়ার মনোনীত ইয়াজউদ্দিন আহমেদ। তিনি সুষ্ঠু নির্বাচন করেছিলেন। সুতরাং খালেদা জিয়ার অধীনে তাদের চেয়ে ভালো নির্বাচন অবশ্যই হবে। খুব অল্প সংখ্যক ব্যক্তি বলেছেন, তারা নারী রাষ্ট্রপতি চান না। বিষয়টি নিয়ে তিনি অনেক কথা বলেন। তবে তিনি বলেন, ভারত বাংলাদেশে কয়েকটা বয়ান ছেড়ে তার মধ্যে এটা একটা।

পিনাকী বলেন, খালেদা জিয়া রাজপথে থেকেছেন। আবার কারাগারেও থেকেছেন। তিনি আপোসহীন এবং বাংলাদেশের মানুষের স্বপ্নদ্রষ্টা। হাজারও প্রতিকূল পরিবেশে থেকেও তিনি মানুষের পাশে থেকেছেন। তাকে রাষ্ট্রপতি করার অর্থ হচ্ছে বাংলাদেশ আর ভারতের উপনিবেশ হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com