
রাজীব – হৃদয়ের নেতৃত্বে সিলেট ডিভিশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন
রুবেল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সিলেট ডিভিশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
মঙ্গলবার, (২১ অক্টোবর ) সংগঠনের উপদেষ্টা, সদ্য বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পরিসংখ্যান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাজীব মজুমদার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হৃদয় নাইডু।
সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সভাপতি রাজীব মজুমদার বলেন,এটা আমার জন্য একদিকে গর্বের, অন্যদিকে বড় একটি দায়িত্বও বটে। আমি বিশ্বাস করি, আমাদের প্রিয় শিক্ষকবৃন্দ, সিনিয়র ও জুনিয়র ভাইবোনদের সহযোগিতা ও পরামর্শ নিয়ে আমরা সবাই মিলে আমাদের এসোসিয়েশনকে আরও ঐক্যবদ্ধ, প্রাণবন্ত এবং কার্যকর করে তুলতে পারবো। যাঁরা শুরু থেকে সিলেট ডিভিশনাল এসোসিয়েশনের জন্য পরিশ্রম করে আজকের অবস্থানে এনেছেন, তাঁদের প্রতিও গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
কমিটির সাধারন সম্পাদক হৃদয় নাইডু সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন,
এটি শুধু একটি পদ নয় বরং এটি এক বিশাল দায়িত্ব, এক আস্থার প্রতীক। এতো ছোট কাধে অনেক বড় দায়িত্ব। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো যেন আপনাদের আস্থার প্রতিদান দিতে পারি এবং সিলেটের ঐতিহ্য, সংস্কৃতি ও মূল্যবোধকে যেন বিশ্ববিদ্যালয়ের বাইরেও ছড়িয়ে দিতে পারি। সমাজসেবামূলক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে সিলেটের সুনাম আরও উজ্জ্বল করতে পারি। আমাদের এই পথচলায় আমার বন্ধু-বান্ধব, সিনিয়র-জুনিয়র সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, সিলেট ডিভিশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এর সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ছিলেন- সাইফুর রহমান যাবেদ ও মোঃ সারওয়ার জাহান।
সংগঠনটির উপদেষ্টা হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সিলেট অঞ্চলের সকল শিক্ষক ও কর্মকর্তা।
রুবেল ইসলাম
নজরুল বিশ্ববিদ্যালয়
০১৭৯৩৯৯৭১৬৭