1. dailyainerkantho@gmail.com : admin :
রাশিয়ার হয়ে যুদ্ধ করতে ৩০ হাজার সৈন্য পাঠাচ্ছে উত্তর কোরিয়া - dailyainerkantho
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| বিকাল ৩:১৭|
শিরোনামঃ
কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন অসময়ের বৃষ্টিতে মনোহরগঞ্জে বোরো বীজতলা ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষক ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির শেফালী হত্যায় অভিযুক্ত আঃ রাজ্জাক আটক বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মানবিক মূল্যবোধের আহ্বান ফকিরাপুল থেকে ১৮ বছর বয়সী তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার। যোগাযোগ:০১৮৬৬২২৩৬৯৯ ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে নতুন ফুটবল রেফারি প্রশিক্ষণ কোর্স আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার!! ‎রাজশাহীতে ৮ দফা দাবিতে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন ও মিছিল

রাশিয়ার হয়ে যুদ্ধ করতে ৩০ হাজার সৈন্য পাঠাচ্ছে উত্তর কোরিয়া

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, জুলাই ২, ২০২৫,
  • 555 Time View

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়তে অতিরিক্ত ২৫ হাজার থেকে ৩০ হাজার সৈন্য পাঠাচ্ছে উত্তর কোরিয়া। এক গোপন ইউক্রেনীয় গোয়েন্দা প্রতিবেদনের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইউক্রেনের ফ্রন্টলাইনে রুশ বাহিনীর পাশে লড়াই করতে প্রস্তুতি নিচ্ছে এই বিশাল উত্তর কোরীয় বাহিনী।

২০২৪ সালের নভেম্বরেই প্রায় ১১ হাজার উত্তর কোরীয় সেনা রাশিয়ায় পাঠানো হয়েছিল, যারা ইউক্রেনের কুরস্ক সীমান্তে রুশ ভূখণ্ড রক্ষায় কাজ করেছিল। সেই দলে প্রায় ৪ হাজার সৈন্য হতাহত হলেও পিয়ংইয়ং ও মস্কোর সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়েছে বলে জানায় সিএনএন।

সিএনএন বলছে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যেই উত্তর কোরীয় বাহিনীর জন্য অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম সরবরাহের ব্যবস্থা করছে এবং তাদের রুশ ইউনিটে অন্তর্ভুক্ত করার প্রস্তুতি নিচ্ছে। ধারণা করা হচ্ছে, ইউক্রেন অধিকৃত এলাকায় সম্ভাব্য বড় ধরনের সামরিক অভিযানে এসব বাহিনীকে সক্রিয়ভাবে ব্যবহার করা হতে পারে।

স্যাটেলাইট ছবি ও উন্মুক্ত সূত্র থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে সিএনএন জানিয়েছে, উত্তর কোরিয়ার সুনান বিমানবন্দরে মে ও জুন মাসে আইএল-৭৬ কার্গো বিমান এবং রুশ সেনাবাহী রোপুচা-ক্লাস জাহাজের চলাচল বেড়েছে। এসব জাহাজ একসাথে কয়েকশো সেনা বহনে সক্ষম।

উল্লেখযোগ্যভাবে, গত ১৭ জুন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু উত্তর কোরিয়া সফর করেন। সেখানে তিনি ঘোষণা দেন, উত্তর কোরিয়া থেকে ১ হাজার মাইন নিষ্কাশনকারী ও ৫ হাজার সামরিক নির্মাণ শ্রমিক রাশিয়ায় যাবে, যারা যুদ্ধবিধ্বস্ত কুরস্ক অঞ্চলের অবকাঠামো পুনর্গঠনে সহায়তা করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com