1. dailyainerkantho@gmail.com : admin :
রাশিয়া ও চীনের জাপান সাগরে যৌথ সামরিক মহড়া শুরু। - dailyainerkantho
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| বিকাল ৩:৪১|
শিরোনামঃ
কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন অসময়ের বৃষ্টিতে মনোহরগঞ্জে বোরো বীজতলা ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষক ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির শেফালী হত্যায় অভিযুক্ত আঃ রাজ্জাক আটক বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মানবিক মূল্যবোধের আহ্বান ফকিরাপুল থেকে ১৮ বছর বয়সী তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার। যোগাযোগ:০১৮৬৬২২৩৬৯৯ ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে নতুন ফুটবল রেফারি প্রশিক্ষণ কোর্স আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার!! ‎রাজশাহীতে ৮ দফা দাবিতে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন ও মিছিল

রাশিয়া ও চীনের জাপান সাগরে যৌথ সামরিক মহড়া শুরু।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, আগস্ট ৪, ২০২৫,
  • 288 Time View

 

রাশিয়া ও চীনের জাপান সাগরে যৌথ সামরিক মহড়া শুরু।

জাপান সাগরে তিনদিনব্যাপী যৌথ সামরিক মহড়া শুরু করেছে চীন ও রাশিয়া। মহড়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থায় ভারসাম্য রক্ষায় নিজেদের কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে এ মহড়ার আয়োজন করা হয়েছে।

রোববার (৩ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘জয়েন্ট সি-২০২৫’ নামে পরিচিত এই মহড়া শুরু হয়েছে রুশ বন্দর শহর ভ্লাদিভস্তকের উপকূলবর্তী জলসীমায়। এতে সাবমেরিন উদ্ধার, যৌথ পনডুবি প্রতিরোধ, আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধ এবং সমুদ্রযুদ্ধ সংক্রান্ত অনুশীলন চালানো হচ্ছে।

মহড়ায় অংশ নিচ্ছে চীনের চারটি যুদ্ধজাহাজ, যার মধ্যে রয়েছে গাইডেড-মিসাইল ধ্বংসকারী জাহাজ ‘শাওশিং’ ও ‘উরুমচি’। রুশ যুদ্ধজাহাজগুলোও এতে অংশ নিচ্ছে বলে নিশ্চিত করেছে চীন।

এই মহড়া শেষে চীন ও রাশিয়া প্রশান্ত মহাসাগরের নির্দিষ্ট এলাকায় যৌথ টহল পরিচালনা করবে।

‘জয়েন্ট সি’ নামে চীন-রাশিয়ার এই বার্ষিক সামরিক মহড়া ২০১২ সালে শুরু হয়। গত বছর এটি চীনের দক্ষিণ উপকূলে অনুষ্ঠিত হয়েছিল। এবার জাপান সাগরে মহড়া হওয়ায়, সম্প্রতি জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক প্রতিবেদনে চীন-রাশিয়া সামরিক সম্পর্ক বৃদ্ধিকে ‘গুরুতর নিরাপত্তা হুমকি’ হিসেবে বর্ণনা করেছে।

তবে রুশ নৌবাহিনীর প্যাসিফিক ফ্লিট বলেছে, এই মহড়া প্রতিরক্ষামূলক এবং কোনো দেশের বিরুদ্ধে নয়।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই মহড়ার লক্ষ্য হলো দুই দেশের ‘সমগ্র কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করা’।

উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের প্রেক্ষাপটে চীন রাশিয়াকে অর্থনৈতিকভাবে সহায়তা দিয়ে এসেছে। তবে বেইজিং প্রকাশ্যে কখনোই মস্কোর আগ্রাসনের নিন্দা করেনি বা রুশ সেনা প্রত্যাহারের দাবি তোলেনি।

এদিকে ইউক্রেনের মিত্র দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিশ্বাস— চীন পরোক্ষভাবে রাশিয়াকে সহায়তা করছে। গত মাসে ইউরোপীয় নেতারা চীনের প্রতি আহ্বান জানিয়েছিলেন, যাতে বেইজিং রাশিয়াকে যুদ্ধ থামাতে চাপ প্রয়োগ করে। তবে বেইজিংয়ের অবস্থানে কোনো পরিবর্তন দেখা যায়নি।

চীন বারবার নিজেকে নিরপেক্ষ পক্ষ হিসেবে দাবি করে আসছে এবং লড়াইয়ের অবসান ঘটানোর আহ্বান জানালেও, পশ্চিমা দেশগুলোর ওপরই সংঘাত দীর্ঘায়িত করার অভিযোগ এনেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com