1. dailyainerkantho@gmail.com : admin :
র‍্যাগিং এর অভিযোগে জাবির ১৬ শিক্ষার্থী বহিষ্কার - dailyainerkantho
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১১:৫৭|

র‍্যাগিং এর অভিযোগে জাবির ১৬ শিক্ষার্থী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫,
  • 94 Time View

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একটি ছাত্র হলের কক্ষে  নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ১৬ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিনের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়রবিবার (১২ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের ২১ নম্বর ছাত্র হলের ৪০৩ নম্বর কক্ষে ওই বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে র‍্যাগিংয়ের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া যায়। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের নির্দেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য প্রণীত শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮’-এর ধারা ৪(১)(খ) অনুযায়ী এ বহিষ্কারাদেশ জারি করা হয়।

এতে আরও বলা হয়সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়। একইসঙ্গে ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী মো. তানভীর রহমান মুনমো. আব্দুল্লাহ আল ফাহাদআব্দুল্লাহ আল সাঈদমো. আবু তালহা রনিরাজিব শেখএস. এম. মাহামুদুন্নবীমো. আবু সাইদজান্নাতুল আদনআহম্মেদ আরেফিন রাতুলতাসনিমুল হাসান জুবায়েরমো. মাহামুদুল হাসান ফুয়াদমো. আল হাসিবমো. আব্দুল্লাহ আল নোমানমো. রাকিবুল হাসানমো. জাহিদুল ইসলাম এবং উশান্ত ত্রিপুরা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho