1. dailyainerkantho@gmail.com : admin :
শহীদদের স্মরণে হরিনাকুন্ডুতে দোয়া মাহফিল, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ছিল ছাত্র জনতার - dailyainerkantho
২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| সকাল ৯:২৭|
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ট্রাকচালক আটক অপপ্রচারের প্রতিবাদে তেঁতুলিয়া দেবনগর ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী ও খাদ্যবান্ধব ডিলারের সংবাদ সম্মেলন ঠাকুরগাঁও-১ আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে যাচ্ছে ব্যালট ও সরঞ্জাম তাহেরপুরে পুকুর খননের সংবাদ প্রকাশের পরে উপজেলা প্রশাসনের অভিযান, ১জনের কারাদন্ড  আদমদীঘিতে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের অনুদানের চেক বিতরণ বগুড়ায় ধর্ষণচেষ্টার দায়ে দুজনের সশ্রম কারাদণ্ড সান্তাহারে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আলমডাঙ্গার সাবেক ওসি বিপ্লব কুমার নাথ বরিশাল থেকে গ্রেপ্তার, মাগুরায় প্রেরণ রাণীশংকৈলের ভাওলারহাটে ট্রাক থেকে ৬৫০০ পিস ইয়াবা উদ্ধার, চালক আটক। তেলিয়াপাড়া চা বাগানে পুলিশের অভিযান, ১০৪ পিস মাদক ‘স্কুপ’ উদ্ধার

শহীদদের স্মরণে হরিনাকুন্ডুতে দোয়া মাহফিল, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ছিল ছাত্র জনতার

মোঃ খলিলুর রহমান হরিণাকুন্ডু উপজেলা সংবাদাতা।
  • Update Time : বুধবার, জুলাই ২, ২০২৫,
  • 564 Time View

হরিনাকুন্ডু সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলা শাখার উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন হরিনাকুন্ডু উপজেলা জামায়াতের আমির মোঃ বাবুল হোসেন । তিনি বলেন, জুলাই বিপ্লবের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তারা এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগ করেছেন। তাঁদের এই রক্তের ঋণ জাতি কখনো ভুলবে না। আমরা বৈষম্যহীন ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাব।এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ছিল এদেশের ছাত্র জনতা। সেজন্যই তাদের রক্ত বৃথা যেতে না পারে সেইজন্যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই একসাথে কাজ করে যেতে হবে ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা শাখার সম্মানিত মেহমান মাওলানা মোঃ তাজুল ইসলাম , উপজেলা সেক্রেটারি মোঃ ইদ্রিস আলী,পৌর আমির শফি উদ্দিন, তিন বিভাগের তদারককারী সাদিকুর রহমান, উপজেলা জামায়াতের সূরা সদস্য সহ ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় অতিথি মহোদয়েরা তাদের বক্তব্যে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল এদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদদের আত্মত্যাগ দেশের মানুষের অধিকার আদায়ের পথ সুগম করেছে। তাদের আত্মত্যাগের মূল্য আমরা রাজপথে ও সমাজে বৈষম্য ও শোষণের বিরুদ্ধে কথা বলে, কাজ করে পরিশোধ করব।

পরিশেষে, শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com