1. dailyainerkantho@gmail.com : admin :
শিক্ষিকার সম্মতি ব্যতীত ইউটিএল কমিটিতে নাম অন্তর্ভুক্তির অভিযোগ - dailyainerkantho
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৭:৩০|
শিরোনামঃ
‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় থমকে আছে মোল্লাবাজার সেতুর কাজ: দ্রুত সমাপ্তির দাবিতে সিরাজদিখানে মানববন্ধন

শিক্ষিকার সম্মতি ব্যতীত ইউটিএল কমিটিতে নাম অন্তর্ভুক্তির অভিযোগ

শাহিদুল ইসলাম সবুজ
  • Update Time : শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫,
  • 150 Time View

 

শিক্ষিকার সম্মতি ব্যতীত ইউটিএল কমিটিতে নাম অন্তর্ভুক্তির অভিযোগ

মোঃ শাহিদুল ইসলাম সবুজ, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি আত্মপ্রকাশ করেছে জুলাই বিপ্লবের চেতনা ও মূল্যবোধকে ধারন করা এবং দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নতুন সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।

গত মঙ্গলবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন ইউটিএল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. বিলাল হোসাইন।

উক্ত ১১ সদস্য বিশিষ্ট কমিটিতে ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামানকে আহ্বায়ক এবং লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিভাগের সহকারী অধ্যাপক মো. হারুনুর রশিদকে সদস্য সচিব করা হয় এবং আহ্বায়ক সদস্য হিসাবে স্থান পায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুবুন নাহার নামের এক শিক্ষিকার।

কমিটি আত্মপ্রকাশের ঘণ্টাখানেক পর প্রকাশিত সংশোধিত তালিকায় আহ্বায়ক সদস্যের সংখ্যা ৬ জন থেকে কমিয়ে ৫ জন করা হয়। বাদ পড়েন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুবুন নাহার। সংগঠনটির পক্ষ থেকে এ পরিবর্তনের এবং সহযোগী অধ্যাপক ড. মাহবুবুন নাহারের বাদ পড়ার কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

পরদিন বুধবার (১৫ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে ড. মাহবুবুন নাহার অভিযোগ করেন, তার সম্মতি ছাড়াই ইউটিএল এর কমিটিতে তার নাম প্রকাশ করা হয়েছে। ফেসবুক পোস্টে তিনি লেখেন, `গতকাল (১৪ অক্টোবর) প্রকাশিত ইউনিভার্সিটি টিচার্স লিংক এর কমিটিতে সম্মতি ছাড়া আমার নাম প্রকাশিত হয়েছে। ব্যক্তিগতভাবে আমি এই গ্রুপের কোনো কার্যক্রমের সঙ্গে জড়িত নই। তাছাড়া কোনো মিটিং বা ফর্ম পূরণেও আমার উপস্থিতি ছিল না। আমাকে না জানিয়ে এমন সিদ্ধান্ত গ্রহণ এবং তা বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশ করা অত্যন্ত অসম্মানজনক। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। এই কমিটির সঙ্গে আমার পূর্বে কিংবা বর্তমানে কোনো সম্পৃক্ততা নেই।’

পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, `কমিটিতে আমার নাম অন্তর্ভুক্তির বিষয়ে আমি কিছুই জানতাম না। ফেসবুক পোস্টে বিষয়টি স্পষ্ট করেছি। অনুমতি ছাড়া কারও নাম কমিটিতে সংযুক্ত করা দুঃখজনক।’

অন্যদিকে, ইউটিএল এর নজরুল বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিভাগের সহকারী অধ্যাপক মো. হারুনুর রশিদ বলেন, `প্রাথমিকভাবে উনার সম্মতি ছিল। পরবর্তীতে তিনি তার অবস্থান পরিবর্তন করায় আহ্বায়ক কমিটি সংশোধন করা হয়েছে।’

তিনি আরও বলেন, `আমরা কোনো লিখিত ফর্মের মাধ্যমে নয়, আলোচনার ভিত্তিতেই কমিটি গঠন করেছি। আহ্বায়ক ও উনার মধ্যে কথোপকথনের সময় কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। বিষয়টি আমরা ইতোমধ্যে সমাধান করেছি।’

উল্লেখ্য, চলতি বছরের (২৬ জুলাই) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ক্যাফেটিরায় সংগঠনটি আত্মপ্রকাশ করে। যার লক্ষ্য শিক্ষকদের মর্যাদা রক্ষা, একাডেমিক সততা, গবেষণার উৎকর্ষতা, নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস নিশ্চিতকরনে সহায়তা এবং জাতীয় নীতিনির্ধারণে শিক্ষকদের সক্রিয় ভূমিকা রাখতে নিরলসভাবে কাজ করা।

মোঃ শাহিদুল ইসলাম সবুজ
নজরুল বিশ্ববিদ্যালয়
০১৬৪২৯৫০৯৪৭

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho