1. dailyainerkantho@gmail.com : admin :
শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ অ্যাখ্যা দিলেন সামান্তা শারমিন - dailyainerkantho
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ১০:৫৮|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ অ্যাখ্যা দিলেন সামান্তা শারমিন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, জুলাই ৭, ২০২৫,
  • 113 Time View
তিনি বলেন, হাসিনার গুম-খুন-ক্রসফায়ারে কত নারীকে অকাল বৈধব্য বরণ করতে হয়েছে। এই সব কাহিনি একত্র করলে মহাভারতের ‘স্ত্রীপর্ব’ মলিন হয়ে পড়বে।
আজ সোমবার (৭ জুলাই) নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন সামান্তা শারমিন।
তিনি ফেসবুক পোস্টে বলেন, ইমাম হোসেন (রাঃ) এবং তার সাথী-সঙ্গীদের আত্মত্যাগ মানব ইতিহাসে ন্যায়বিচার, সত্য ও স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগের উদাহরণ। গাজা থেকে বাংলাদেশ—পৃথিবীর প্রতিটি জনপদে উপনিবেশ, সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে মানুষের লড়াইয়ে শক্তি-সাহস, আত্মমর্যাদা আর আত্মত্যাগের অনিঃশেষ অনুপ্রেরণা হয়ে থাকবে কারবালার ইতিহাস।
সামান্তা সারমিন আরো বলেন, উম্মে লাইলা, রাবাব বিনতে ইমরুল কায়েস, হযরত জয়নাব (আল্লাহ তাদের ওপর রহমত বর্ষণ করুন)—তাদের মতো কারবালার নারীদের ত্যাগ দুনিয়ার প্রকৃত মুক্তিকামী, আত্মমর্যাদাশীল নারীদের জন্য উত্তম দৃষ্টান্ত। স্বামী-সন্তান, পিতা-ভ্রাতার শাহাদাত তাদের হৃদয়ে ভীতির সঞ্চার করতে পারেনি, জালিমের কাছে তারা নতি স্বীকার করেননি—বরং তারা ছিলেন দৃঢ় ও মর্যাদাবান।
তিনি আরো বলেন, এই দুনিয়ায় প্রতিটি জনপদ কারবালা, প্রতিটি দিন আশুরা। জুলাইয়ের সেই তরুণীর স্মৃতির প্রতি আমাদের এক প্রতিশ্রুতি রয়েছে, যিনি আমাদের প্রতি প্রশ্ন রেখে গেছেন—“আমার কি বিধবা হবার বয়স হইছে?” বাংলার ইয়াজিদ হাসিনার গুম-খুন-ক্রসফায়ারে কত নারীকে অকাল বৈধব্য বরণ করতে হয়েছে! এই সব কাহিনি একত্র করলে মহাভারতের ‘স্ত্রীপর্ব’ মলিন হয়ে পড়বে।
দুনিয়ার প্রতিটি জনপদে নারীদের সন্তান হারানোর শোক ও অকাল বৈধব্যের নিদারুণ বিরহ থেকে মুক্তির জন্য নারী-অধিকার প্রশ্নে চিন্তা-ভাবনাগুলো পুনর্মূল্যায়ন করা আজ জরুরি হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com