1. dailyainerkantho@gmail.com : admin :
শেরে বাংলা আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন মো. মঞ্জুর হোসেন ঈসা - dailyainerkantho
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| দুপুর ১:০২|
শিরোনামঃ
জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা.

শেরে বাংলা আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন মো. মঞ্জুর হোসেন ঈসা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, জুলাই ৫, ২০২৫,
  • 123 Time View

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান ও দৈনিক স্বদেশ বিচিত্রা-এর বিশেষ প্রতিনিধি মো. মঞ্জুর হোসেন ঈসা “শেরে বাংলা আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫”–এ ভূষিত হয়েছেন।

আজ বিকেলে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে কেএসপি সাংস্কৃতিক জোট আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক প্রফেসর ড. হামিদা খামন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিনিয়র আইনজীবী আলহাজ্ব মো. বোরহান উদ্দিন।
অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় সংগীতশিল্পী ফেরদৌসী আরা।
প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট কবি শহীদুজ্জামান প্রধান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কবি অশোক ধর, বিএনপি নেতা আলহাজ্ব আহসানুল হক রাজা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সালাম মাহমুদসহ অনেকে।

অনুষ্ঠানে আজীবন সম্মাননা স্মারক দেওয়া হয় সংগীতশিল্পী ফেরদৌসী আরাসহ আরও দুই বিশিষ্ট গুণীজনকে।

উল্লেখ্য, মো. মঞ্জুর হোসেন ঈসা একজন সমাজসেবক, সাংবাদিক, মানবাধিকারকর্মী ও রাজনৈতিক সংগঠক হিসেবে বহু বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর এই সম্মাননা প্রাপ্তি জনসেবামূলক কর্মপ্রচেষ্টার এক অনন্য স্বীকৃতি বলে আয়োজকরা মনে করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com