
সংস্কারের বিষয় নিয়ে
চলছে নানান যুক্তি,
ভাবছে সবে সংস্থারে
মিলবে জাতির মুক্তি।
সংস্কারের কথাগুলি
হচ্ছে লিপি বদ্ধ,
এমনিভাবে সংস্কারের
হচ্ছে নানান ফর্দ।
আইন যদি হয় সংস্কার
বিচারক তা পাবে,
নতুন ধারার আইন নিয়ে
বিচার কাজে যাবে।
নির্বাচনী সংস্কারটা
যাবে ইসির হাতে,
নতুন নতুন ধারার কথা
থাকবে লিখা তাতে।
বদলে যাবে শিক্ষা নীতি
সংস্কারের ফলে,
পাল্টে যাবে সকল কিছু
সবাই উহা বলে
সংস্কারের নিয়ম-কানুন
চলবে মোদের মাঝে,
আমরা যদি শুদ্ধ না হই
লাগবেনা খুব কাজে।
শৃঙ্খলাটা রাখতে ধরে
পুলিশ আছে যারা,
হেথায় মেনে চলবে তারা
সংস্কারের ধারা।
নতুন আইন করতে প্রয়োগ
নতুন নীতি হবে,
নৈতিকতা না বদলে
ফল হবে না তবে।
সব সংস্কার করার আগে
মন সংস্কার করি,
আত্মশুদ্ধি করে মোরা
সঠিক পথটা ধরি।