1. dailyainerkantho@gmail.com : admin :
সকল থানায় আজ থেকে চালু হচ্ছে অনলাইন জিডি - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১২:৩০|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

সকল থানায় আজ থেকে চালু হচ্ছে অনলাইন জিডি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৫, ২০২৫,
  • 240 Time View

দেশের সব থানায় আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) থেকে অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) করার সুযোগ চালু হচ্ছে। এর ফলে রেলওয়ে পুলিশের ৬ জেলায় ২৪টি থানাসহ সব থানায় জনসাধারণ ঘরে বসেই জিডি করতে পারবেন।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, প্রধান উপদেষ্টার নির্দেশনায় পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে অনলাইন জিডি চালু করা হয়েছে। এখন আর থানায় যেতে হবে না, মোবাইল অ্যাপ কিংবা ওয়েবসাইট থেকে অনলাইনে জিডি করা যাবে।

অনলাইন জিডি করতে গুগল প্লে স্টোর থেকে ‘Online GD’ অ্যাপ ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করলেই হবে। রেজিস্ট্রেশন বা জিডি করতে কোনো অসুবিধা হলে ০১৩২০০০১৪২৮ নম্বরে ২৪ ঘণ্টা যোগাযোগ করা যাবে।

জনগণের দোরগোড়ায় দ্রুততম সময়ে সেবা পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com