
ঝিনাইদহ ভাটই বাজারের সামনে সড়ক দুর্ঘটনায় অপূর্ব কুমার কর্মকার (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত অপূর্ব কুমার কর্মকার ঝিনাইদহ শিল্পকলা একাডেমি সংলগ্ন এলাকার বাসিন্দা এবং অরবিন্দু ডাক্তারের ছেলে। দুর্ঘটনার পর তাকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।