1. dailyainerkantho@gmail.com : admin :
সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠাল ডব্লিউএইচও - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ১০:১৪|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠাল ডব্লিউএইচও

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, জুলাই ১২, ২০২৫,
  • 109 Time View

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের (সিয়ারো) আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে।

হেলথ পলিসি ওয়াচ জানিয়েছে, শুক্রবার (১১ জুলাই) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে ডব্লিউএইচও-এর মহাপরিচালক টেডরস আধানম গেব্রিয়েসুস একটি অভ্যন্তরীণ বার্তায় এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, পুতুলের অনুপস্থিতিতে সংস্থার সহকারী মহাপরিচালক ডা. ক্যাথারিনা বোহমে ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি আগামী ১৫ জুলাই নয়াদিল্লিতে সিয়ারো দপ্তরে যোগ দেবেন।

সায়মা ওয়াজেদ পুতুল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তান। সম্প্রতি দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুটি মামলা দায়ের করে। সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে, এসব অভিযোগের ভিত্তিতেই তাকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অভিযোগ আছে, ২০২৪ সালের জানুয়ারিতে বিতর্কিত প্রক্রিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন পুতুল। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব খাটিয়ে তাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছিল।

দুদকের মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, পুতুল তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছেন। বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ‘অনারারি’ পদে থাকার দাবি করেন, যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রত্যাখ্যান করেছে। এসব অভিযোগ বাংলাদেশ দণ্ডবিধির ৪৬৮ ও ৪৭১ ধারায় জালিয়াতি ও জাল দলিল সংক্রান্ত অপরাধের আওতায় পড়ে।

বাংলাদেশে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায়, তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে সফরেও প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com