1. dailyainerkantho@gmail.com : admin :
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ৬ পদে বড় নিয়োগ - dailyainerkantho
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| সকাল ৮:১৮|

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ৬ পদে বড় নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫,
  • 110 Time View
স্বাস্থ্য  ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয় এবং এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এটি একটি পুনরায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে ৬টি পদে মোট ২৬১ জন কর্মী নিয়োগ করা হবে।

উল্লেখ্য, রাজস্ব খাতভুক্ত এই নিয়োগে শুধুমাত্র ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করার যোগ্য।

পদের নাম ও সংখ্যা—

১. পদের নাম: পরিসংখ্যানবিদ

পদসংখ্যা: ৭

বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, গণিত ও অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

 

২. পদের নাম: স্টোরকিপার

পদসংখ্যা: ১২

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

 

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

 

 

পদসংখ্যা: ৫

 

 

বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা

 

 

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

 

 

৪. পদের নাম: স্বাস্থ্য সহকারী

 

 

পদসংখ্যা: ২৩১

 

 

বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা

 

 

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

 

 

৫. পদের নাম: গাড়িচালক

 

 

পদসংখ্যা: ৩

 

 

বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা

 

 

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত ভারী যানবাহন চালনার হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স। অভিজ্ঞতাসম্পন্ন চালকেরা অগ্রাধিকার পাবেন।

 

 

৬. পদের নাম: ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট

 

 

পদসংখ্যা: ৩

 

 

বেতন স্কেল: ৮৫০০-২০,৫৭০ টাকা

 

 

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

 

 

আবেদনের বয়স : আবেদনকারী প্রার্থীর বয়স ১৮-৮-২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

 

 

আবেদনের নিয়ম : একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না। আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আবেদন জমা দিতে পারবেন।

 

 

আবেদন শেষ কবে : ৭ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com