1. dailyainerkantho@gmail.com : admin :
হাদির উপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষো*ভ মিছিল - dailyainerkantho
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৬:৫৭|

হাদির উপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষো*ভ মিছিল

সাইফ উল্ল্যাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫,
  • 172 Time View

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির উপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যােগে পৌর শহরের পুরাতন বাস্টেশন এলাকার বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ার পয়েন্টে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এসময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য অ্যাড.মাশুক আলম, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি র সদস্য আ ত ম মিছবাহ, কাজী নাছিমউদ্দীন লালা, বিএনপি নেতা সুয়েব আহমদ, ফুল মিয়া, সাবেক বিএনপির নেতা সোহেল মিয়া, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তৌহিদুল আলম রাজাকি কায়েস, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক অমর খৈয়াম, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মনাজ্জির হোসেন, যুগ্ম আহবায়ক সোহেল মিয়া, যুবদলের যুগ্ম সম্পাদক তফাজ্জল হোসেন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মমিনুল হক কালার চান, যুগ্ম সাধারন সম্পাদক নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা যুবদলের সমাজ কল্যান সম্পাদক মঈনুদ্দিন আহমেদ রিপন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক উবাইদুল ইসলাম, রমজানুুল করিম পাপন প্রমুখ। সহ জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, হাদির উপর হামলার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। এই দেশে একটি চক্র নির্বাচনকে বিনিষ্ট করার জন্য পায়তার করছে। ফলে আগামী দিন গুলোতে আমাদের সবাইকে সর্তকতার সাথে কাজ করতে হবে। সেই সাথে হাদির উপর এমন ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় সমাবেশে।
এছাড়াও বিক্ষোভ মিছিলে বিএনপির নেতাকর্মীর পাশাপাশি, যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com