1. dailyainerkantho@gmail.com : admin :
হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শাহারপাড়ায় মানববন্ধন; কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আহ্বান - dailyainerkantho
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৬:২৩|
শিরোনামঃ
নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান

হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শাহারপাড়ায় মানববন্ধন; কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫,
  • 130 Time View

বিক্ষুব্ধ জনতা অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তারের পাশাপাশি সমাজে উদ্বেগজনক ‘কিশোর গ্যাংয়ের’ দৌরাত্ম্য বন্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) দুপুরে শাহারপাড়া বাজারে বৃহত্তর শাহারপাড়া গ্রামবাসীর আয়োজনে ওই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গত ১৪ নভেম্বর দিবাগত রাতে নোয়াগাঁও গ্রামের উত্তরের মাঠে অনুষ্ঠিত ‘১ম মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট নোয়াগাঁও-২০২৫ইং’র ম্যাচ শেষে দুই পক্ষের বাকবিতন্ডার এক পর্যায়ে প্রতিপক্ষ কর্তৃক ছুরিকাঘাতে শাহারপাড়া শাহ কামাল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী সৈয়দ সাইম ও সৈয়দ তাহমিদ আলী গুরুত্বর আহত হওয়ার ঘটনায় ১৭ নভেম্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তাহমিদ-সাইমের উপর ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত সন্ত্রাসী হামলা ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি মানবন্ধন কর্মসূচি থেকে জোরদাবী জানিয়েছেন শিক্ষাথী ও এলাকাবাসী। তা না হলে আগামীতে শিক্ষার্থী ও এলাকাবাসী কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে হুশিয়ারী দেন।

এলাকার মুরব্বী নূরুজ্জামান আহমদের সভাপতিত্বে ও সংগঠক জুবায়ের আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এলাকার মুরব্বী আব্দুল হক কামালী।

বিশেষ অতিথির বক্তব্য দেন, মাওলানা এমরান কামালী, ছাত্রনেতা শাওন কামালী, নাঈম আহমদ নাকিব, ফাহাদ কামালী, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন শাহারপাড়া শাহ কামাল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী ছাইম আহমদ, সৈয়দ হাসান আহমদ, শায়েক আহমদ, শাহিনুর আহমদ প্রমুখ। মানববন্ধনে শাহারপাড়া সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, এবং গ্রামের তরুণ সমাজ অংশ নেন।

বক্তারা বলেন, এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়ে যাওয়ায় সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে। হামলার পর পাঁচ দিন পেরিয়ে গেলেও প্রশাসন অপরাধীদের গ্রেপ্তারে শিথিলতা (গরমসি) দেখাচ্ছে। সবচেয়ে গুরুতর অভিযোগ হলো, আহতদের পরিবার জগন্নাথপুর থানায় মামলা দায়েরের জন্য গেলে পুলিশ মামলা গ্রহণ করেনি।

বক্তারা অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং ঘটনাটির বিচার নিশ্চিত করার জন্য পুলিশ সুপার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com