1. dailyainerkantho@gmail.com : admin :
হামলাকারীদের মিশন কতদূর? প্রশ্ন এখন ইন্টারিম সরকারের কাছে : মাওলানা আতিকুর রহমান কামালী - dailyainerkantho
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:৫৭|
শিরোনামঃ
নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান

হামলাকারীদের মিশন কতদূর? প্রশ্ন এখন ইন্টারিম সরকারের কাছে : মাওলানা আতিকুর রহমান কামালী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫,
  • 253 Time View

সুনামগঞ্জ, বাংলাদেশ: নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই সাহসী সংগঠক ও পরিচিত মুখ ওসমান হাদী ভাইয়ের ওপর টার্গেটেড হামলার তীব্র নিন্দা জানিয়েছেন রাজনীতিবিদ ও এক্টিভিস্ট মাওলানা আতিকুর রহমান কামালী। তিনি এই হামলাকে ‘জুলাইয়ের বিপ্লবকে যারা এখনও ভয় পায়, তাদেরই নীলনকশা’ বলে অভিহিত করেছেন এবং এর মাধ্যমে দেশের চলমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চারটি দ্ব্যর্থহীন দাবি উত্থাপন করেছেন।

​মাওলানা আতিকুর রহমান কামালী তার বিবৃতিতে বলেন, “নির্বাচনী তফসিল ঘোষণার পরদিনই টার্গেটেড হামলায় গু/লি/বিদ্ধ হয়েছেন আমাদের প্রিয় মুখ, সাহসী সংগঠক ওসমান হাদী ভাই। জুলাইয়ের বিপ্লবকে যারা এখনও ভয় পায়, এ হামলা তাদেরই নীলনকশা!”

মাওলানা কামালী’র দ্ব্যর্থহীন দাবি:
​তিনি দ্রুত এই হামলার পেছনের শক্তিকে উন্মোচন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
তার দাবিগুলো নিম্নরূপ:
​১. দ্রুততম সময়ে হামলাকারীদের গ্রেফতার ও জনসমক্ষে তাদের মিশন উন্মোচন করা হোক।
​২. কে কে তাদের পরবর্তী টার্গেট, সেই তথ্য বের করে সবাইকে নিরাপত্তা দেওয়া হোক।
​৩. যেসব মহল রাষ্ট্রকে অকার্যকর ও অশান্ত করতে চাইছে, ইন্টারিম সরকার কি তাদের লাগাম টেনে ধরতে পারবে?
​৪. সরকারকে প্রমাণ করতে হবে—রাষ্ট্র সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে নেই।

​বিবৃতির শেষে তিনি ওসমান হাদী ভাইয়ের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com