1. dailyainerkantho@gmail.com : admin :
অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনের নিঃশর্ত মুক্তির দাবি- বাংলাদেশ গণমুক্তি পার্টি - dailyainerkantho
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১২:৩৬|
শিরোনামঃ
‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় থমকে আছে মোল্লাবাজার সেতুর কাজ: দ্রুত সমাপ্তির দাবিতে সিরাজদিখানে মানববন্ধন

অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনের নিঃশর্ত মুক্তির দাবি- বাংলাদেশ গণমুক্তি পার্টি

আল মামুন
  • Update Time : শনিবার, আগস্ট ৩০, ২০২৫,
  • 98 Time View

অদ্য ৩০ আগস্ট ২০২৫ খ্রি. বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি এম এ আলীম সরকার এক বিবৃতিতে বলেন, আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি যে, দেশের প্রখ্যাত বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও সমাজ চিন্তক অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন অযৌক্তিক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেফতার হয়ে কারাগারে অন্তরীণ রয়েছেন।

অধ্যাপক কার্জন একজন নির্লোভ, নিরপেক্ষ ও চিন্তাশীল ব্যক্তিত্ব, যিনি দীর্ঘদিন ধরে সমাজ, রাষ্ট্র ও ন্যায়বিচার নিয়ে লেখালেখি ও গবেষণা করে আসছেন। মতপ্রকাশের স্বাধীনতা ও উন্নতচিন্তার চর্চার ক্ষেত্রে তাঁর ভূমিকা সর্বজনস্বীকৃত। অথচ আজ তাঁকেই মত প্রকাশের অপরাধে বন্দি করা হয়েছে—এটি গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা, আইনের শাসন, সাংস্কৃতিক অধিকার ও উন্নতচিন্তার পরিপন্থী।

বাংলাদেশ গণমুক্তি পার্টি মনে করে, এই গ্রেফতার কেবল ব্যক্তিগত পর্যায়ে নয়, বরং গোটা প্রগতিশীল চিন্তাধারার ওপর একটি হুমকি। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে উন্নতচিন্তা, মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিকের মৌলিক অধিকার, যা দমনযোগ্য নয়।

আমরা জোরালোভাবে দাবি করছি: অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনের বিরুদ্ধে মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে তাঁকে নিঃশর্তভাবে ও দ্রুত মুক্তি দিতে হবে। মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং রাষ্ট্রযন্ত্রকে দমনমূলক পদক্ষেপ থেকে বিরত রাখতে হবে।

বাংলাদেশ গণমুক্তি পার্টি এই অন্যায় গ্রেফতারের বিরুদ্ধে দেশবাসী ও আন্তর্জাতিক সম্প্রদায়কে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছে।

অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনকে জেলে রেখে উন্নতচিন্তার কণ্ঠরোধ বন্ধ করা যাবে না।
অধ্যাপক কার্জনের মুক্তি অবিলম্বে নিশ্চিত করতে হবে!

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho