1. dailyainerkantho@gmail.com : admin :
পঞ্চগড়ে তেতুলিয়া সন্ধায় মৃদু শৈত্যপ্রবাহ - dailyainerkantho
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:৫৫|
শিরোনামঃ
নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান

পঞ্চগড়ে তেতুলিয়া সন্ধায় মৃদু শৈত্যপ্রবাহ

খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫,
  • 195 Time View

পঞ্চগড় জেলা প্রতিনিধি: খাদেমুল ইসলাম!
পঞ্চগড়ের তেতুলিয়া মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে । গত দুই দিন ধরে এ তেতুলিয়া ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা না থাকলেও পাহাড়ি হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা বাড়ছে। বিশেষ করে সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে। এতে চরম বিপাকে পড়েছেন জেলার নিম্ন আয়ের সাধারণ মানুষ।

তেতুলিয়া আবহাওয়া অফিস জানায়, শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার। তবে সকাল থেকেই ঝলমলে সূর্যের দেখা মিলেছে।

এর আগে একই দিন ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) পঞ্চগড়ে তেতুলিয়া তাপমাত্রা নেমেছিল ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে।
টানা দুই দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় জনজীবনে শীতের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠেছে। তবে দিনের বেলা তাপমাত্রার পারদ ২৬ ডিগ্রির ঘরে থাকায় সূর্যের তাপে কিছুটা স্বস্তি মিলছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘টানা দুই দিন ধরে তাপমাত্রা ৮ থেকে ৯ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। এতে তেতুলিয়া ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ সকাল ৯টায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে, যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে বিবেচনা করা হচ্ছে। আগামীতে শীতের তীব্রতা আরও বাড়বে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com