1. dailyainerkantho@gmail.com : admin :
মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্ট, জরিমানা ১ লাখ টাকা - dailyainerkantho
৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৭:২৯|
শিরোনামঃ
বাঘার আড়ানীতে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই ভুয়া পুলিশ আটক ও গণপিটুনি। সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের জেরে বুটেক্সে ৪ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে আদমদীঘিতে হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ আদমদীঘিতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার!! নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ভোটের মাঠে সক্রিয় মোত্তাকিম চৌধুরী পঞ্চগড়ে এক শিক্ষককে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন থানায় এজাহার দায়ের ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থী হত্যা: প্রধান আসামি শাকিল গ্রেপ্তার!! বারহাট্টায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত স্বৈরাচারী শাসনের পতন ঘটেছিল -এমপি কামরুল

মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্ট, জরিমানা ১ লাখ টাকা

ফরাস উদ্দিন
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬,
  • 132 Time View

 

মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্ট, জরিমানা ১ লাখ টাকা

ফরাস উদ্দিন

মাধবপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (০১ এপ্রিল ২০২৬) উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুল ইসলাম।

অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দায়েরকৃত একটি মামলায় জামাল মিয়া (পিতা: আব্বাস আলী), গ্রাম কালিকাপুর, চৌমুহনীকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিক আদায় করা হয়। একইসাথে অবৈধভাবে বালু পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক্টর জব্দ করা হয়।

এসময় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং মনতলা ও কাশিমনগর পুলিশ ফাঁড়ির একটি টিম উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।

অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুল ইসলাম বলেন, “অবৈধ বালু উত্তোলন শুধু সরকারের সম্পদকে ক্ষতিগ্রস্ত করে না, এটি পরিবেশের ভারসাম্যকেও ঝুঁকিতে ফেলে এবং স্থানীয় জনগণের নিরাপত্তা ও জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলে। জনস্বার্থ রক্ষায় এবং আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। আমি আশা করি স্থানীয় জনগণও এই ধরনের কর্মকাণ্ড থেকে দূরে থাকবে এবং আমাদের প্রশাসনিক উদ্যোগে সহযোগিতা করবে। এ অভিযান শুধুমাত্র শাস্তি প্রদান নয়, এটি সতর্কবার্তা হিসেবেও কাজ করবে।”

প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com