1. dailyainerkantho@gmail.com : admin :
টাংগুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায়- হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল এমপি - dailyainerkantho
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| বিকাল ৫:৪৩|

টাংগুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায়- হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল এমপি

সাইফ উল্লাহ
  • Update Time : শনিবার, জুন ১৩, ২০২৬,
  • 53 Time View

 

টাংগুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায়- হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল এমপি

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার::

ফ্যাসিস্ট সরকারের সময়ে সুনামগঞ্জ-১ আসনের গায়েবি মামলার আসামী কারানির্যাতিত ও নির্যাতিত নেতাকর্মীদের সম্মানে সুনামগঞ্জ-১ আসনে আনন্দ উল্লাসে মেতে উঠেছে তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওরে ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও মধ্যনগর সহ ৪টি উপজেলা হতে বিএনপির মামলায় নির্যাতিত ও কারানির্যাতন নেতাকর্মীদের ঝাঁকে ঝাঁকে ইঞ্জিন চালিত নৌকা, স্পীটবোর্ড সহ নেতাকর্মীদের ভীর। সুনামগঞ্জ-১ আসনের মাননীয় এমপি, হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল এর ব্যাতিক্রমী প্রশংসনীয় উদ্যোগ। ফ্যাসিস্ট সরকারের কর্তৃক মামলায় নির্যাতিত ও কারা নির্যাতিত নেতাদের নিয়ে ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও মধ্যনগর উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নিয়ে হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। শুক্রুবার (১২ জুন) দিনব্যাপী তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়। আয়োজনে- সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুজ্জামান কামরুল। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন- কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আনিসুল হক, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জূনাব আলী এর সঞ্চালনায়। প্রধান অতিথি কারানির্যাতিত নেতা ও হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও কারানির্যাতিত নেতা, সাবেক ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক আবে হায়াত, সাবেক জামালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুরুল হক আফিন্দী, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল হক, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, রাখাব উদ্দিন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- মধ্যনগর উপজেলা বিএনপির
যুগ্ন আহবায়ক আব্দুল কাইয়ুম মজনু, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সফিকুর রহমান, যুগ্ন আহবায়ক আব্দুল মালেক, আজিজুল হক আজিজ, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এস এম রহমত, নুরুল ইসলাম বিএইচসি, জুলফিকার আলী ভুট্টো, বিএনপির নেতা মজিবুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম কামাল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্টানের শেষে প্রায় ৮ শত গায়েবি মামলার আসামী কারানির্যাতিত ও নির্যাতিত নেতাকর্মীদের মাঝে ক্র্যাচ বিতরণ করেন। ##

সাইফ উল্লাহ
মোবা: ০১৭১২৪৫১৪৪৬
তারিখ: ১২/৬/২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com